শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পে ইউএনএইচসিআর এর স্থায়ী শেল্টার নির্মাণ জনমতের বিরুদ্ধে ইয়াবাসহ এপিবিএন সদস্য আটক হামের তীব্র ঝুঁকিতে রোহিঙ্গা ক্যাম্প ও স্থানীয় জনগোষ্ঠী; মাঠে এমএসএফ ডিফেন্স জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ :সভাপতি আলমগীর : সম্পাদক মাসুম আজ সে ভয়াল ২৯ এপ্রিল :উপকূলবাসীর স্বজন হারানোর দিন কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ

রামুতে ইয়াবা বিক্রির দ্বন্দে যুবককে কুপিয়ে হত্যা

নিউজ রুম / ১১৪ বার পড়ছে
আপলোড : বুধবার, ১৩ মে ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজারের রামুর উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের শুকমনিয়া এলাকায় চোলাচালানের ঘটনাকে কেন্দ্র করে মোঃ শাহাবুদ্দীন মিয়া (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

গতকাল শনিবার (৩০ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। নিহত মোঃ শাহাবুদ্দিন মিয়ার কচ্ছপিয়া ইউনিয়নের তিতার পাড়া গ্রামের এমদাদ মিয়া প্রকাশ টুক্কুর ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গর্জনিয়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) এসআই রাজস্ব বড়ুয়া জানান, চোরাচালানকে কেন্দ্র করে শাহাবুদ্দীন ও স্থানীয় ওবাইদুল হক আকবরের মধ্যে কথা কাটাকাটিকে কেন্দ্র করে একদল লোক আকস্মিক এলোপাতাড়ি কোপায়। এসময় ফাঁকা গুলিও ছুঁড়ে হামলাকারীরা। এক পর্যায়ে ঘটনাস্থল ত্যাগ করে তারা। পরে গুরুতর আহত অবস্থায় শাহাবুদ্দীনকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলো কর্তরব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী বলেন, প্রাথমিকভাবে জানা গেছে ইয়াবা ও  চোরাচালান লেনদেনকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে৷  হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তৎপরতা অব্যাহত রয়েছে।এ রিপোর্ট লিখা পর্যন্ত কোন অভিযোগ বা এজাহার জমা হয়নি এজাহার ফেলে আইন গত ব্যবস্হা নেওয়া হবে।


আরো বিভিন্ন বিভাগের খবর