শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

টেকনাফ উপকূলে মাছ ধরার সময় নৌকা উল্টে নিখোঁজের ১৯ ঘন্টা পর জেলের লাশ

নিউজ রুম / ২৪০ বার পড়ছে
আপলোড : সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
বঙ্গোপসাগরে কক্সবাজারের টেকনাফ উপকূলে মাছ ধরার সময় নৌকা উল্টে নিখোঁজের ১৯ ঘন্টা পর জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার ভোর ৬ টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়া সমুদ্র সৈকত থেকে লাশটি উদ্ধার করা হয়েছে বলে জানান, সাবরাং ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মান্নান।
মৃত উদ্ধার জেলে হেলাল উদ্দিন (২৭) টেকনাফের সাবরাং ইউনিয়নের ৭ ওয়ার্ডের বাসিন্দা আবুল হোসেন ছেলে।
নৌকার মালিক এনাম উল্লাহ বলেন, শনিবার সকালে তার মালিকানাধীন টানা জালের একটি নৌকা নিয়ে দুই জেলে সাগরে মাছ ধরতে যায়। এক পর্যায়ে বড় একটি ঢেউয়ের আঘাতে নৌকাটি উল্টে যায়। এতে এক জেলে নিখোঁজ হয়। পরে খবর পেয়ে স্থানীয় জেলেরা সাগরের বিভিন্ন এলাকায় খোঁজ নিয়েও তার সন্ধান পাননি। রোববার সকালে সমুদ্র সৈকতে লাশটি ভেসে আসে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল মান্নান বলেন, সাগরে নিখোঁজ জেলেকে উদ্ধারের জন্য কোস্টগার্ড সদস্যদের পাশাপাশি স্থানীয় জেলেরাও চেষ্টা করেছি সারা রাত । রোববার সকাল ৬টার দিকে পশ্চিম পাড়া সমুদ্র সৈকতে ভেসে আসে নিখোঁজ জেলের লাশ। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।
টেকনাফ শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক ( এসআই ) আজাহরুল ইসলাম জানান , টেকনাফ উপকূলে মাছ ধরার সময় নৌকা উল্টে নিখোঁজ জেলের লাশটি সকালে পশ্চিম পাড়া সমুদ্র সৈকত থেকে উদ্ধার করা হয়েছে ।
তিনি আরও জানান, মৃত জেলে পরিবার ও স্বজনদের কারও বিরুদ্ধে কোন ধরণের অভিযোগ না থাকায় লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর