শিরোনাম :
তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ উপহার উখিয়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা পেকুয়ায় মানবিক সহায়তাঃ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এক হাজার পরিবারে খাদ্য বিতরণ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১৫টি স্থানীয় সিবিওদের মাঝে ১৮, ৯১,৩০৮ টাকার অনুদানের চেক বিতরণ

ক্যান্সার রোগী কমরুন্নেছাকে আটকে রেখে জায়গা দখলঃপুলিশ এসে ভিকটিম উদ্ধার

নিউজ রুম / ২০৮ বার পড়ছে
আপলোড : রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টারঃকক্সবাজার,
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মাইজপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ শাহাব উদ্দিনের খরিদা জায়গা জবরদখল করার জন্য উনার স্ত্রী ক্যান্সার রোগী কমরুনেচ্ছাকে অভিযুক্ত ব্যক্তির বাড়ীতে বেদড়ক মারধর করে আটকে রাখেন।পরে পুলিশ এসে ভিকটিম ওই মহিলাকে উদ্ধার করেছেন।
সোমবার (২ ডিসেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটের সময় খুটাখালীে ন্যাক্কারজনক এঘটনা ঘটেছে।
ভুক্তভোগী মোঃ শাহাব উদ্দিন জানান-আমি খুটাখালী মৌজার মাইজপাড়াস্হ সৃজিত বিএস ২৩০১নং খতিয়ানের বিএস ৪০৫দাগের ২১.৬০ শতক জমি রেজিস্ট্রার মূলে খরিদা মালিক হই।ক্রয় পর থেকে আমি শান্তিপূর্ণ ভাবে ভোগ-দখলে আছি।আমার ক্রয়কৃত জায়গাতে পিলার সহ ঘেরাবেড়া উপড়ে ফেলে।রাতে এমন কাজ করে দিনের বেলায় আমি বাড়ীতে না থাকাবস্হায় আমার স্ত্রী ক্যান্সার রোগীকে কমরুনেচ্চাকে জবর-দখলকারী মনজুর আলম (৫৫) ও তার ছেলে ওমর ফারুক রোস্তম (৩০)রা জোরপূর্বক তাদের বাড়ীতে ঢুকিয়ে বেদড়ক মারধর করে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আটক রেখেছে।পরে তারা আমার জায়গায় খড়ের গাদা তৈরি করেছে এমন কথা শুনে আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করি।পরে পুলিশ দ্রুত এসে ভিকটিম স্ত্রীকে করলে,দেখি তার মুখের ভিতরে গোবর ডুকিয়ে দিয়েছে। তার মানে বিষ খাওয়াতে চেয়েছিল মনে হয়।
চকরিয়া থানার অপারেশন অফিসার এসআই মোস্তাকিম হোসাইন জানান-আমি লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে এসে বিবাদীর বাড়ীর ভিতর থেকে অসুস্থ কমরুনেচ্ছাকে উদ্ধার করি।পরে ওই মহিলাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্হা করি।এবিষয়ে ওসি মহোদয়কে বিস্তারিত জানিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে বলে জানান তিনি।


আরো বিভিন্ন বিভাগের খবর