শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

রামুতে বন্যহাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যু

নিউজ রুম / ২৩৩ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
Screenshot

সাকলাইন আলিফ :
কক্সবাজারের রামুতে বন্যহাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার ভোরে রামু উপজেলার রাজারকূল ইউনিয়নের পাঞ্জেখানা-সোনাইছড়ি সড়কের চিকনছড়ি নামক এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী।
নিহত আব্দুল হক (৪৭) রামুর রাজারকূল ইউনিয়নের ঢালারমুখ এলাকা মোহাম্মদ হোসেন ওরফে মাদুর ছেলে। তিনি ঢালারমুখ নয়াপাড়া সমাজ কমিটির সভাপতি।
স্থানীয়দের বরাতে ইমন কান্তি চৌধুরী বলেন, ভোরে আব্দুল হক ব্যবসায়িক কাজে বাড়ী থেকে বের হন। পরে নাইক্ষ্যংছড়ি সোনাইছড়িতে ধান আনতে চিকনছড়ি এলাকায় পৌঁছলে একদল একপাশ বন্যহাতির সম্মুখে পড়েন। এসময় হাতির আক্রমণে পদপিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
রাজারকূল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান বলেন, সকালে খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। গত কয়েকদিন ধরে ওই এলাকায় বন্যহাতির উৎপাত বেড়েছে। এতে স্থানীয়রা আতংকে রয়েছেন। লোকালয়ে নেমে আসা বন্যহাতির হানায় বসত বাড়ীসহ জানমালের ক্ষতি হচ্ছে।
ওসি ইমন কান্তি চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরী করে আইনগত ব্যবস্থা নেওয়ার পর মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর