শিরোনাম :
সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন

উখিয়ার কোটবাজারে ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি, নগদ টাকাসহ ১২ লক্ষাধিক টাকার মালামাল লুট

নিউজ রুম / ১৬৩ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

সাঈদ মুহাম্মদ আনোয়ার  :
উখিয়া উপজেলার বাণিজ্যিক রাজধানী কোটবাজারে ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। এতে নগদ আড়াই লাখ টাকাসহ ৫০টি স্মার্টফোন চুরি হয়। যার আনুমানিক বাজার মূল্য ১০ লক্ষাধিক টাকা।
৭ ই জানুয়ারি মঙ্গলবার ভোর রাতে কোটবাজারের চৌধুরী মার্কেটের নিচ তলার ফরিদ টেলিকমে এই ঘটনা ঘটে।
ফরিদ টেলিকমের স্বত্বাধিকারী আশেক উল্লাহ জানান, সোমবার রাতে দোকানের শাটারের সংস্কার কাজ করে রাত আনুমানিক ৩ টায় দোকান বন্ধ করে চলে যায়। মঙ্গলবার সকালে দোকানে এসে  তালা ভাঙ্গা অবস্থায় দেখলে সিসিটিভি ফুটেজ দেখে চুরির ঘটনা নিশ্চিত হই। দোকানে ক্যাশে রক্ষিত নগদ দুই লাখ ৫০ হাজার টাকাসহ বিভিন্ন ব্র্যান্ডের ৫০ টি স্মার্টফোন চুরি হয়েছে। স্মার্টফোনগুলোর আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ ৩৫ হাজার টাকা। চুরির ঘটনায় উখিয়া থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করা হয়েছে। তিনি চুরির রহস্য উদঘাটনে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
কোট বাজার বণিক কল্যাণ বহুমুখী  সমবায় সমিতি লি: এর নবনির্বাচিত সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার জানান, বাণিজ্যিক স্টেশনে কোটবাজারে ব্যবসা প্রতিষ্ঠানের তালা ভেঙ্গে চুরির ঘটনা ব্যবসায়ীদের মালামালের নিরাপত্তা নিশ্চিতের আশংকা দেখা দিয়েছে। দ্রুতই চুরির ঘটনা উদঘাটনের মাধ্যমে ব্যবসার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে প্রশাসনের প্রতি দাবি জানান।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফ হোসাইন জানান, এই ব্যাপারে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


আরো বিভিন্ন বিভাগের খবর