শিরোনাম :
তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ উপহার উখিয়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা পেকুয়ায় মানবিক সহায়তাঃ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এক হাজার পরিবারে খাদ্য বিতরণ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১৫টি স্থানীয় সিবিওদের মাঝে ১৮, ৯১,৩০৮ টাকার অনুদানের চেক বিতরণ

তারুণ্যের উৎসব বীচ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাঁকখালী দল

নিউজ রুম / ১৮৬ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

আলম ছৈয়দ :

তারুণ্যের উৎসব উপলক্ষে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে বীচ ফুটবল টুর্নামেন্ট। বুধবার সকালে সৈকতের ডিভাইন পয়েন্টে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন। তিনি বলেন, পর্যটন শিল্প বিকাশে এই টুর্নামেন্ট সহায়ক ভূমিকা রাখবে। কক্সবাজার সমুদ্র সৈকত শুধু পর্যটন নয়, বীচ ফুটবলের জন্যও একটি আদর্শ স্থান। যেখানে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ইভেন্ট করা যাবে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত টুর্নামেন্টে অংশ নেয় ৪টি দল। দলগুলো হলো- ইনানী, হিমছড়ি, বাঁকখালী ও লাবণী। তারমধ্যে বিকালে ফাইনালে মুখোমুখি হয় বাঁকখালী বনাম লাবণী ফুটবল দল। এতে নির্দিষ্ট সময়ে খেলা ২-২ গোলে শেষ হয়। পরে ট্রাইব্রেকারে ৪-৩ গোলে চ্যাম্পিয়ন হয় বাঁকখালী ফুটবল দল।
পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাফুফে অনুর্ধ্ব-১৫ লীগের চেয়ারম্যান মঞ্জুরুল করিম। তিনি বলেন, কক্সবাজারে আরও বড় পরিসরে বীচ ফুটবলের আয়োজন করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাফুফে বীচ লীগ কমিটির চেয়ারম্যান শাহিন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ নিজাম উদ্দিন আহমদ,
জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মাঈন উদ্দিন মিলকি, জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সরওয়ার রোমন, জেলা ফুটবল দলের কোচ মাসুদ আলম ও সাংবাদিক সংসদের সভাপতি আজিজ রাসেল।


আরো বিভিন্ন বিভাগের খবর