শিরোনাম :
ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি

ফ্যাসিবাদ ও বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা প্রবর্তন করুন”–মুহাম্মদ শাহজাহান

নিউজ রুম / ১৩৩ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

আবু মিহরান :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোঃ শাহজাহান বলেছেন,  ফ্যাসিবাদ ও বৈষম্যমুক্ত ব্যতিক্রমধর্মী বাংলাদেশ গড়তে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচন সংখ্যানুপাতিক পদ্ধতিতে আয়োজন করতে হবে। পুরাতন ব্যবস্থায় নির্বাচন হলে বাংলাদেশ থেকে বৈষম্য, দুর্নীতি, সন্ত্রাস , ভোট ডাকাতি ও কালো টাকার প্রভাব ঠেকানো যাবে না। তিনি সরকারকে একটি স্বচ্ছ, অবাধ, নিরপেক্ষ ও দলীয় প্রভাবমুক্ত নির্বাচন আয়োজনের জন্য সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনী ব্যবস্থা প্রণয়নের দাবি জানান। তিনি আরো বলেন, বিগত সাড়ে পনেরো বছর আওয়ামী ফ্যাসিবাদ দেশের স্বাধীনতা -সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে আমাদেরকে পরাধীন করার চক্রান্তে মেতে উঠেছিল। তরুণ প্রজন্ম সেটা বুঝতে পেরে নিজেদের অধিকার আদায় করতে গিয়ে তারা বাংলাদেশ কে নতুনভাবে স্বাধীন করেছে। আমরা রাজনৈতিক সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে তরুণ প্রজন্মের স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই। ধর্ম- বর্ণ নির্বিশেষে দেশের সকল নাগরিকের মৌলিক ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করতে চাই। শুধুমাত্র চাকরির ক্ষেত্রে বৈষম্য নয়,  আমরা চাই

সমাজ ও রাষ্ট্রের সকল ক্ষেত্রে বৈষম্য দূর হোক।
তিনি আরো বলেন, আওয়ামী লীগের শাসনামলে দেশের কোথাও মানবাধিকার বলতে কিছুই ছিল না। গুম- খুন, দমন – পীড়ন চালিয়ে বাকশালী শাসন ব্যবস্থা চালু করেছিল। যুদ্ধাপরাধের নামে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অভিযোগে জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসি দিয়ে তারা বাংলাদেশ থেকে মূলধারার ইসলামী রাজনীতি কে নিষিদ্ধ করার চক্রান্ত করেছিল। কিন্তু মহান আল্লাহর ইচ্ছায় জামায়াতকে নিষিদ্ধ করার কয়েকদিনের মাথায় আ’ লীগ শুধু নিষিদ্ধই নয় জনরোষের ভয়ে দলীয় প্রধান থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের নেতারাও দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। যেটা আ’লীগের অপরাজনীতির ফল হিসেবে বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় হিসেবে বিবেচিত হয়ে থাকবে। তিনি সকল ভেদাভেদ ভুলে দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান। ১১ জানুয়ারি শনিবার বিকাল ৩টায় টেকনাফ বাস স্টেশন চত্বরে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহাম্মদ শাহজাহান উপরোক্ত কথাগুলো বলেন। টেকনাফ পৌরসভা সভাপতি রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী, জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নূরুল হোসাইন ছিদ্দিকী, টেকনাফ উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ রফিকুল্লাহ, সেক্রেটারি মাওলানা ফোরকান আহমদ। আরো বক্তব্য রাখেন সাবেক টেকনাফ পৌর মেয়র জননেতা মুহাম্মদ ইসমাইল, উপজেলা সহকারী সেক্রেটারি সরওয়ার কামাল সিকদার, সাংগঠনিক সেক্রেটারি ইব্রাহিম, গিয়াস উদ্দিন নিজামী, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুস সোবহান, শাহ মোহাম্মদ জুবায়ের, মোঃ হোসাইন, নাছির উদ্দিন, মোস্তাক আহমদ, জায়নত উল্লাহ, শহিদুল ইসলাম মেম্বার, জাহাঙ্গীর আলম, বদিউল আলম , অ্যাডভোকেট আব্দুল আমীন ও ছাত্রনেতা তারেক রহমান।


আরো বিভিন্ন বিভাগের খবর