শিরোনাম :
কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও, প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার

সুনিল দত্তের মৃত্যুতে সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের শোক

নিউজ রুম / ১৭১ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কক্সবাজার সদর উপজেলা শাখার সাবেক কার্যনির্বাহী সদস্য ও জেলা জন্মাষ্ঠমী উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সুনিল কান্তি দত্ত পরলোকগমন করেছেন (ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু)। মঙ্গলবার (৫ জুলাই) সকাল ৮টায় শহরের হাসপাতাল সড়কস্থ বাসভবনে মারা যান তিনি। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাংখি রেখে যান তিনি। এদিকে মঙ্গলবার বিকেলে নিজ বাড়ি চৌফলদন্ডীর মহা-শ্মশানে সুনিল দত্তের শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়। সুনিল দত্তের মৃত্যুতে কক্সবাজার সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দের পক্ষে শোক জানিয়েছেন সভাপতি এডভোকেট বাপপী শর্মা এবং সাধারণ সম্পাদক-২ বলরাম দাশ অনুপম। বিবৃতিতে নেতৃবৃন্দ সুনিল দত্তের আত্মার সদগতি কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


আরো বিভিন্ন বিভাগের খবর