শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

৮ ফেব্রুয়ারি কক্সবাজারে আসছেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান

নিউজ রুম / ১৪৯ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

আবু মিহরান :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জননন্দিত জননেতা ডা. শফিকুর রহমান ৮ ফেব্রুয়ারি ২০২৫ কক্সবাজারে আগমন করবেন। এই দিন সকাল ৯:৩০টায় জেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিকেলে ছাত্র নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও সন্ধ্যায় বিশিষ্টজনের সাথে বৈঠক শেষে কক্সবাজার ত্যাগ করবেন। আমীরে জামায়াতের সফর উপলক্ষে ১৫ জানুয়ারি বিকেলে হাসপাতাল সড়কস্থ দলীয় কার্যালয়ে এক প্রস্তুতি সভা জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, শামসুল আলম বাহাদুর, মাওলানা দেলাওয়ার হোসাইন, সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ, আল আমীন মু. সিরাজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য দিদারুল আলম, অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, জাকির হোসাইন, কক্সবাজার শহর আমীর আব্দুল্লাহ আল ফারুক, সদর আমীর অধ্যাপক খুরশীদ আলম আনসারী, শহর সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিল, রামু উপজেলা সেক্রেটারি আ ন ম হারুন, কক্সবাজার সদর সেক্রেটারি আজিজুর রহমান, সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান জননেতা শহিদুল আলম বাহাদুর, শ্রমিক নেতা আমিনুল ইসলাম হাসান প্রমুখ। সভায় আমীরে জামায়াতের সফর উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। শীঘ্রই সফর সংক্রান্ত বিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জেলাবাসীকে অবহিত করা হবে মর্মে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর