শিরোনাম :
ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি

কলাগাছ আন্দোলনের মতো করে এবারও ‘ধানের শীষ’কে উঠিয়ে আনতে হবে- ইঞ্জিনিয়ার সহিদুজ্জামান

নিউজ রুম / ১৫৯ বার পড়ছে
আপলোড : বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
oplus_4194304

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজার-০৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান বলেছেন, শূণ্যতা থেকে নেতৃত্বের সৃষ্টি হয়। শূণ্যতা কারও জন্য অপেক্ষা করে না। সেই স্থান কেউ না কেউ দখল নেবে। তেমনি ভাবে শূণ্যতা থেকে সুদৃঢ় নেতৃত্ব তৈরি করে বিএনপিকে আরও মজবুত করতে হবে।

তিনি বলেন, ফ্যাসিবাদের কারণে অনেক কিছু তছনছ হলেও বিএনপির কোন ক্ষতিই করতে পারেনি। এখন ঐক্যবদ্ধ ভাবে মিলেমিশে বিএনপিকে আরও সুসংগঠিত করতে হবে।

তিনি বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ইঞ্জিনিয়ার সহিদুজ্জামান বলেন, কলাগাছ আন্দোলন থেকে যেভাবে ‘ধানের শীষ’ প্রতীকের মনোনয়ন এসেছিল, এখন সেভাবেই ‘ধানের শীষ’কে উঠিয়ে আনতে হবে। আগামির বাংলাদেশ তৈরির জন্য সামনে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। সেই নির্বাচন নিয়ে এখনই পরিকল্পনা গ্রহণ করতে হবে।

তিনি বলেন, কক্সবাজারবাসি অনেক ভাগ্য গুণে সালাহউদ্দিন আহমদের মতো একজন নেতা পেয়েছেন। তিনি এখন পুরো বাংলাদেশের নেতা। তার মতো মেধাবি ও প্রজ্ঞাবান নেতা বাংলাদেশে তেমন দেখা যায় না।

মোহাম্মদ সহিদুজ্জামান মনে করেন, সালাহউদ্দিন আহমদের দর্শন ও প্রজ্ঞাকে আগামি বাংলাদেশ গঠনে কাজে লাগাতে হবে।

তিনি বিএনপির ভবিষ্যত নেতৃত্বের প্রয়োজনেই সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলেও মন্তব্য করেছেন।

কক্সবাজার শহরের অনতিদূরের উপজেলা রামুর বাইপাস মোড়ের একটি রেষ্টুরেন্টে আয়োজিত ওই সেমিনারে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আখতারুল আলম। ডা. মোহাম্মদুল হক জনির সঞ্চালনায় অনুষ্ঠিত এই সেমিনারে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সভাপতি হামিদ উদ্দিন ইউসুফ গুন্নু, কক্সবাজার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস্তেফাজুর রহমান, রাজারকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল্লাহ সিকদার, জেলা বিএনপির সদস্য শওকত আলম, ভারুয়াখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল হক, পিএমখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শহিদুল্লাহ, এডভোকেট এস্তাফিজুর রহমান, অধ্যাপক নাছির উদ্দিন, সুলতান আহমেদ, মোহাম্মদ জাকারিয়া, জেলা বিএনপির সদস্য জানে আলম, সাবেক ছাত্রদল নেতা সেলিম উল্লাহ সেলিম, খুরুস্কুলের ডা. বাবুল আহমেদ, মো. শাহজাহান, কাউয়ারখোপ বিএনপির মোকতার আহমেদ, হারুনুর রশিদ, পরিবহণ নেতা জামাল উদ্দিন, কক্সবাজার পৌর বিএনপির জাফর আলম হেলালী, ছাত্রদল নেতা রোকনুজ্জামান প্রমূখ।

কক্সবাজার-০৩ সংসদীয় আসনের কক্সবাজার, রামু ও ঈদগাঁও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নিয়ে এই সেমিনারের আয়োজন করা হয়েছিল।

সেমিনারে বক্তাগণ বলেন, সদর আসনের তিন উপজেলা ও পৌরসভায় বিএনপির যে কমিটি গঠিত হচ্ছে তাতে চরম বৈষম্য রয়েছে। এগুলো ‘বৈষম্য কমিটি’।

তাদের মতে, এই আসনে বিএনপি দলটি এখন মাফিয়া ডনের হাতে চলে গেছে। এখানে বিএনপির কমিটি হচ্ছে না, বাছাই লীগ হচ্ছে!

বক্তাগণ বলেন, কক্সবাজার বিএনপিতে শিক্ষিত মানুষদের রাখা হচ্ছে না। তারা মনে করছে শিক্ষিত লোকজন এলে তাদের নেতৃত্বে টান পড়বে।

প্রসঙ্গত, কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও উপজেলার বাছাই করা শতাধিক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা অংশগ্রহণ করেন।


আরো বিভিন্ন বিভাগের খবর