শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

সাহারবিলে দুপক্ষের গোলাগুলি;নিহত-১,আহত-২

নিউজ রুম / ১৯৯ বার পড়ছে
আপলোড : রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন

চকরিয়া প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়ার সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবী হোসাইন চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি থাকায় আটক করতে যান থানা পুলিশ।
অভিযান চালানো এলাকাটি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কোরালখালী এলাকা। এসময় পুলিশের উপস্থিত টের পেয়ে পালিয়ে যায় নবী চেয়ারম্যান।পরে থানা পুলিশকে সহযোগিতাকারী সন্দেহে বাবু’গং লোকদের লক্ষ্য করে ৫ রাউন্ড গুলি ছুড়ে চেয়ারম্যান নবী চৌধুরীর সশস্ত্র সন্ত্রাসী বাহিনী। গোলাগুলির শব্দ শুনে পালাতে গিয়ে ওই এলাকার সোনা মিয়া নামের এক ব্যক্তি ঘটনাস্থলে স্ট্রোক করে মাটিতে ঢলে পড়ে মারা যান।এসময় গুলিবিদ্ধ হয় আরো ২জন লোক।তারপর পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ ২জনকে আটক করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।কিন্তু চিকিৎসক সোনা মিয়াকে মৃত ঘোষণা করেন আর আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা শেষে সদর হাসপাতালে রেফার করেন।
এবিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূইয়া বলেন-ঘটনাস্থলে পুলিশ গেলে তারা দুপক্ষের মাঝে গোলাগুলি হয়। গোলাগুলির শব্দ শুনে পারাতে গিয়ে সোনা মিয়া নামক লোকটি স্টোক মারা যান। প্রতিপক্ষের হামলায় আরো ২জন লোক গুরতর আহত হয়। এ ঘটনার জড়বতদের ধরতে পুলিশ মাঠে রয়েছেন।


আরো বিভিন্ন বিভাগের খবর