শিরোনাম :
কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ

চকরিয়ায় বালুভর্তি ডাম্পার গাড়ীর ধাক্কায় এক শ্রমিক নিহত

নিউজ রুম / ১৪২ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

চকরিয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়ায় বালুভর্তি ডাম্পার গাড়ীর ধাক্কায় মো. নুরুল আবছার (৪২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
বুধবার (১৫ জানুয়ারী) সকাল ৯টার দিকে উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের তেচ্ছিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত-নুরুল আবছার (৪২) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বিল্লাহ পাড়ার মোজাফ্ফর আহমদের ছেলে।
নিহতের বড় বোন নাছিমা বেগম জানান,আমার ভাই নুরুল আবছার ঢেমুশিয়া এলাকায় বিয়ে করে ভাড়া বাসায় থাকেন।এখানেই শ্রমিকের কাজ করে জীবন-যাপন করেন।এলাকাবাসীর মতে সে ঘটনার দিন সকালে তেচ্ছিপুল এলাকায় একটি বাড়িতে কাজ করার সময় বালি ভর্তি ডাম্পা গাড়ীটি পিছন থেকে ধাক্কা দেওয়ার পরেই চাপায় পড়ে।এসময় সে গুরুতর আহত হলে,কাজের অন্য শ্রমিকেরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন,ডাম্পার গাড়ী চাপায় নিহতের মরদেহ উদ্ধার করা হয়।আইনী প্রক্রিয়া শেষে আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর