শিরোনাম :
কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ

উখিয়ায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, আটক-১, ট্রাক ও এক্সকাভেটর জব্দ

নিউজ রুম / ২২৮ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

সাঈদ মুহাম্মদ আনোয়ার :

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মনখালী মেরিন ড্রাইভ সড়কের পাশে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উখিয়া উপজেলা প্রশাসন।
শুক্রবার (১৭ জানুয়ারি ২০২৫) গভীর রাতে ইউএনও কামরুল হোসেন চৌধুরীর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টের এ অভিযানে মোহাম্মদ সজীব নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ময়মনসিংহের গৌরীপুর এলাকার মোহাম্মদ রুস্তম আলীর পুত্র।
অভিযানে আটক মোহাম্মদ সজীবকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী  ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে একটি ট্রাক ও একটি এক্সকাভেটর জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরী বলেন, “অবৈধভাবে মাটি কাটা পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্যের জন্য মারাত্মক হুমকি। এ ধরনের কার্যক্রম রোধে উখিয়া উপজেলা প্রশাসন নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছে এবং তা অব্যাহত থাকবে। পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।”
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে কয়েকটি প্রভাবশালী চক্র অবৈধভাবে মাটি কেটে আসছে একটি চক্র। অবৈধভাবে মাটি কাটার  ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, যার প্রভাব স্থানীয় জনগোষ্ঠীসহ ভবিষ্যৎ প্রজন্মের ওপরও পড়ছে।


আরো বিভিন্ন বিভাগের খবর