শিরোনাম :
হাইসাওয়ার উদ্যোগে বদলে যাচ্ছে কক্সবাজারের উপকূলের মানুষের জীবন কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী

চকরিয়ায় খাসজমি উদ্ধার,২টি মেশিন,পাইপ ধ্বংস সহ ৩৬ হাজার ঘনফুট জব্দ বালু নিলাম

নিউজ রুম / ২৩৬ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

জিয়াউল হক জিয়াঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলীতে ০.১৫একর খাস জমি উদ্ধার করা হয়েছে।পরে একই এলাকায় অবৈধ বালু উত্তোলন পয়েন্টের ২টি সময় ালো মেশিন,উত্তোলন পাইপ ধ্বংস করা হয়। জব্দকৃত বালু ২০ জানুয়ারী প্রকাশ্য নিলাম দিবেন উপজেলা প্রশাসন।
রবিবার (১৯ জানুয়ারী) সকাল সাড়ে ১০টার দিকে বরইতলীর পহরচাঁদা এলাকায় অভিযানটি চালানো হয়।ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরফান উদ্দিন।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে,নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এরফান উদ্দিন বলেন-উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদা এলাকায় সরকারি খাস জমি (খিলা শ্রেণির ১১০২৯ দাগের ০.১৫ একর জমি) অবৈধ দখলমুক্ত করা হয়।পরবর্তীতে,পহরচাঁদা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের স্হানে ২টি স্যালো মেশিন ও বালু উত্তোলন কাজে ব্যবহৃত পাইপ ধ্বংস করেছি।
এছাড়া সোমবার (২০ জানুয়ারী) সকাল ১০টার দিকে পহরচাঁদা এলাকার জব্দকৃত ৩৬ হাজার ঘনফুট বালু প্রকাশ্যে নিলাম দেওয়া হবে।তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর নিলাম বিজ্ঞপ্তির মাধ্যমে যার স্মারক নং-২০২৫-৩৭ মূলে দেওয়া হবে।তবে ৬টি শর্তে পূরণের মাধ্যমে নিলামে অংশ নিতে পারবেন বলে জানান তিনি।


আরো বিভিন্ন বিভাগের খবর