শিরোনাম :
তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ উপহার উখিয়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা পেকুয়ায় মানবিক সহায়তাঃ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এক হাজার পরিবারে খাদ্য বিতরণ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১৫টি স্থানীয় সিবিওদের মাঝে ১৮, ৯১,৩০৮ টাকার অনুদানের চেক বিতরণ

উখিয়ায় সাংবাদিকদের নিয়ে নারী ও শিশু সুরক্ষা বিষয়ক কর্মশালা

নিউজ রুম / ১০৬ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

সাঈদ মুহাম্মদ আনোয়ার :
উখিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে নারী ও শিশু সুরক্ষা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) এর উদ্যোগে উখিয়া উপজেলায় কর্মরত ২৫ জন সাংবাদিকদের নিয়ে এ কর্মশালা সম্পন্ন হয়।
উখিয়া উপজেলার স্যাটেলাইট শিক্ষক প্রশিক্ষণ রুমে উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার এর সভাপতিত্বে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল হোসেন চৌধুরী বলেন, সংবেদনশীল সংবাদ পরিবেশনের ক্ষেত্রে  নারী ও শিশুদের নাম ব্যবহারে সর্তকতা অবলম্বন করতে হবে। এ ক্ষেত্রে  ছদ্মনাম ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন তিনি। পাশাপাশি ভিকটিমের সাক্ষাৎ নেওয়ার ক্ষেত্রে পরিবারের অনুমতি নিয়ে সাংবাদিকদের দায়িত্বশীল সাংবাদিকতা করার আহবান জানান।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান।  তিনি বলেন সাংবাদিক, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করা আমাদের নৈতিক দায়িত্বের ভিতর পড়ে। ভিউ বাড়ানোর জন্য নয়, এই সমাজে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয় নারী ও শিশুরা। তাই তাদের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্ব সহকারে সংবাদ করতে হবে।
সভাপতির বক্তব্যে, উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ  মোহাম্মদ আনোয়ার  বলেন, কোন ভুল, চটকদার বা ফেইক সংবাদ প্রচার করা সত্যনিষ্ঠ, বিবেকবান সাংবাদিকদের কাজ নয়। সংবাদ প্রচারের ক্ষেত্রে আমাদের নেতিবাচক দৃষ্টিভঙ্গিকে আগে পরিবর্তন করতে হবে।
কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উখিয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: বদরুল আলম, দৈনিক ইনকিলাব এর কক্সবাজারস্থ ব্যুরো প্রধান শামসুল হক শারেক ও উখিয়া প্রেসক্লাবের সদস্য সচিব ফারুক আহমেদ।
ডিএসকে এর শিশু সুরক্ষা বিষয়ক টেকনিক্যাল অফিসার নাসিমা শাহিনের উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডিএসকে’র কাউন্সিলর আছমা বেগম, ফাইজা সাদিয়া, কমিউনিকেশন অফিসার অমিত সরকার, মনিটরিং অফিসার কাজী মাহফুজুর রহমান এবং আইটি অফিসার রিয়াজ উদ্দিন।


আরো বিভিন্ন বিভাগের খবর