শিরোনাম :
সোনাদিয়ায় স্থানীয় সাংসদ ও স্বজনরা গাছ কেটে চিংড়ি প্রকল্প তৈরি করছে…হামিদ আযাদ পিরিয়ডবান্ধব বিশ্ব গড়ার প্রত্যয়ে কক্সবাজারে বিশ্ব মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবস পালিত কুতুবদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের ব্যবস্থা করুন: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ হাইসাওয়ার উদ্যোগে বদলে যাচ্ছে কক্সবাজারের উপকূলের মানুষের জীবন কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী

জেলা প্রশাসক সম্মেলনের প্রথম দিন

নিউজ রুম / ১৩৫ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

বিডি ডেস্ক :

চলতি বছরের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হয়েছে আজ রোববার থেকে। সম্মেলনের প্রথম দিনেই বিনিয়োগ, সামাজিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাসহ বেশকিছু বিষয়ে আলোচনা হয়েছে।

জেলা প্রশাসক সম্মেলনের প্রথম দিনে সকল বিনিয়োগ, উন্নয়ন সংস্থা-সংশ্লিষ্ট ভূমি অধিগ্রহণের কার্যক্রম দ্রুততম সময়ে নিষ্পন্ন করার বিষয়ে আলোচনা হয়েছে।

এছাড়া গাইবান্ধা ও সিরাজগঞ্জে ইপিজেড নির্মাণ, জেলা ও উপজেলা পর্যায়ে বিনিয়োগ ও ব্যবসা সহায়তা কমিটি কার্যকর করা এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তার বিষয়েও আলোচনা হয়েছে।

অর্থনৈতিক অঞ্চলসমূহের জমির বিধি-বহির্ভূত দখল প্রতিরোধ এবং বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিত, এনজিওসমূহকে দ্রুততম সময়ে প্রত্যয়ন প্রদান, নির্মাণাধীন আশ্রয়ণ প্রকল্পসমূহের মেয়াদ শেষ হওয়ার আগেই নির্মাণকাজ সম্পন্ন করার বিষয়েও আলোচনা হয়েছে।

প্রথমদিনে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রমে সহায়তার বিষয়েও আলোচনা হয়েছে।

উল্লেখ্য, এবারের সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে মোট কার্য-অধিবেশন হবে ৩০টি। এছাড়া বিশেষ অধিবেশন হবে চারটি। বিশেষ অধিবেশনগুলোর মধ্যে রয়েছে উদ্বোধনী অনুষ্ঠান, প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ, প্রধান উপদেষ্টার সঙ্গে একটি মুক্ত আলোচনা এবং বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সঙ্গেও একটি সভা হবে। তবে, রেওয়াজ থাকলেও রাষ্ট্রপতির সঙ্গে ডিসিদের সৌজন্য সাক্ষাতের কোনো পর্ব রাখা হয়নি এবার।


আরো বিভিন্ন বিভাগের খবর