শিরোনাম :
কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও, প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার

উখিয়ায় অবৈধভাবে গড়ে উঠা করাতকল উচ্ছেদ

নিউজ রুম / ১২১ বার পড়ছে
আপলোড : রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

সাঈদ মুহাম্মদ আনোয়ার :
উখিয়ায় প্রতিনিয়ত বনাঞ্চল ধ্বংস করে সুকৌশলে কাঠ নিয়ে এসে করাতকলের মাধ্যমে চিরাই করছে একটি চক্র। দিন রাত সুযোগ বুঝে কাঠ পাচার করে করাতকলে এনে চিরাই করে নানাকাজে ব্যবহার করছে তারা। এমতাবস্থায় বন যেমন ধ্বংস হচ্ছে তেমনি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবও পড়ছে।
তবে করাতকল স্থাপন করে কাঠ চিরাইয়ের বিরুদ্ধে অভিযানে নেমেছে উখিয়া উপজেলা প্রশাসন। নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার(২০ ফেব্রুয়ারি) বিকেলে উত্তর পুকুরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে একটি করাতকল উচ্ছেদ ও যন্ত্রাংশ জব্দ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট যারীন তাসনিম তাসিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (সহকারী বন সংরক্ষক) মো. শাহিনুর ইসলাম, বিট কর্মকর্তা বিকাশ দাশ, ইমদাদুল হাসান রনি ও রোকনুজ্জামান রোকন সহ স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, ছব্বির আহমদ, মোহাম্মদ আলম সহ কয়েকজন মিলে গড়ে তুলেন অবৈধ করাতকল। প্রতিনিয়ত অবৈধভাবে চিরাই করছে বনজ গাছ। যার ফলে ধ্বংস হচ্ছে বনাঞ্চল।
অভিযানের সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) যারীন তাসনিম তাসিন বলেন, “অবৈধভাবে গড়ে উঠা করাতকলের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”


আরো বিভিন্ন বিভাগের খবর