শিরোনাম :
সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন

উখিয়ায় ২০ হাজার ইয়াবা উদ্ধার : পালালো পাচারকারীরা

নিউজ রুম / ১৩০ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

সাঈদ মুহাম্মদ আনোয়ার :
কক্সবাজারের উখিয়ায় ২০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩৪ বিজিবি) সদস্যরা৷ তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
২০ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) রাত ১০টায় উপজেলার কুতুপালং রাস্তার মাথা নামক এলাকায় এসব ইয়াবা উদ্ধার করা হয়৷
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ফারুক হোসেন খান জানান, বাংলাদেশ-মায়ানমার সীমান্তে দায়িত্ব পালনের পাশাপাশি চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নিরলস ভাবে কাজ করছেন ৩৪ বিজিবি৷
তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুতুপালং এলাকায় অভিযান পরিচালনা করলে বিজিবিকে দেখে সিএনজি রেখে দুই পাচারকারী পালিয়ে যায়। পরবর্তীতে সিএনজি গাড়ি তল্লাশি করে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, পালিয়ে যাওয়া দুই মাদক পাচারকারীকে ধরতে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে এবং এবিষয়ে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হবে৷


আরো বিভিন্ন বিভাগের খবর