শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

উখিয়ায় জাতীয় ভোটার দিবস পালিত

নিউজ রুম / ১৬৩ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

সাঈদ মুহাম্মদ আনোয়ার  :

তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে- এ প্রতিপাদ্যে কক্সবাজারের উখিয়ায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
রবিবার(২ মার্চ) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এক র‍্যালি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী।
বক্তারা বলেন,”অতীতে কি হয়েছে সেটি ২৪ এর বিপ্লব পরবর্তী দেখতে চাইনা। অতীতে ভোটকেন্দ্রে সকাল ১০টা ১১টা বাজলে ভোট দেওয়া শেষ বলে ভোটারদের তাড়িয়ে দিতো। এসব এখন আর দেখতে চাইনা। যার ভোট সে দিয়ে নিরাপদে বাড়িতে চলে যাবে। আর ভোটার হালনাগাদে যারা রোহিঙ্গাদের মা বাবা সেজেছেন তাদের প্রতি ধিক্কার জানাচ্ছি। কোনো মেম্বার চেয়ারম্যান যদি অনিয়মের সাথে জড়িত থাকে তাহলে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য যা যা করার তা করার হুশিয়ারী দেওয়া হয় আলোচনা সভায়।”
আলোচনা সভায় উপজেলা প্রকল্প কর্মকর্তা(পজিপ) মেহেদী হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল মাহমুদ হোসেন,মুক্তিযোদ্ধা কমান্ডার ফরিদুল আলম চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার মোকতার আহমদ,একাডেমিক সুপারভাইজার বদরুল আলম সহ নির্বাচন অফিসের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মী সহ ভোটাররা উপস্থিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর