শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

চার দফা বাস্তবায়ণের দাবিতে ডিপ্লোমা চিকিৎসকদের সংবাদ সম্মেলন

নিউজ রুম / ১১৮ বার পড়ছে
আপলোড : বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন

বার্তা পরিবেশক :
ডিপ্লোমা চিকিৎসকদের দশম গ্রেডে উন্নীতকরণ, ম্যাটস কালিকুলামকে আধুনিকরণ ও আন্তর্জাতিক মান উন্নতিকরণ, মৌলিক অধিকারের অংশ হিসেবে উচ্চ শিক্ষার সুযোগ প্রদান, আলাদা এডুকেশন বোর্ড অফ বাংলাদেশ গঠনসহ চার দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন কক্সবাজার জেলা শাখা। ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে কক্সবাজার প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসোসিয়েশনের পক্ষ থেকে উপরোক্ত ৪ দফা দাবি উপস্থাপন করেন সংগঠনের কক্সবাজার জেলা শাখার সভাপতি ডাক্তার মোহাম্মদ আলম। সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশনের ডিপ্লোমাধারী চিকিৎসকগণ দেশব্যাপী নিরলসভাবে প্রান্তিক লেভেল থেকে সব পর্যায়ে সেবা দিয়ে আসছেন। সারাদেশে ৪৫৫৪টি ইউনিয়ন পরিষদ এবং ৫০০ বেশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার তথা ডিপ্লোমা চিকিৎসকগণ ১৯৭৯ সাল থেকে নিরোলস ভাবে এবং হাসপাতালে বহির্বিভাগ এবং ইমার্জেন্সি বিভাগে চিকিৎসা সেবা দিয়ে আসছেন। দীর্ঘ ৪৫ বছরে ডিপ্লোমা চিকিৎসকগণকে পদোন্নতি, পেশাগতমান উন্নয়ন, উচ্চশিক্ষা, ম্যাট ছাত্রদের কোর্স কারিকুলাম আধুনিকরণ থেকে বঞ্চিত করা হয়েছে। সংগঠনের জেলা সভাপতি ডাক্তার মোহাম্মদ আলম আরো জানান গ্রামের লোকদের চিকিৎসাসেবায় আপ্রাণ চেষ্টা চালিয়ে আসছেন ম্যাটস শিক্ষার্থীরা। তাদের পেশাগত উন্নয়ন ও বেতনকাঠামো দশম গ্রেডে উন্নীত হওয়া সময়ের দাবি। এ ব্যাপারে সরকার বারবার সময় নিয়ে ও বাস্তবায়ন নাকরায় হতাশ ডিপ্লোমা চিকিৎসকগণ। সরকার দ্রুত ৪ দফা বাস্তবায়ন না করলে রাজপথে পুনরায় নামার হুমকি দেন আয়োজকরা।

সংবাদ সম্মেলনে বিভিন্ন দাবি জানিয়ে বক্তব্য দেন ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক ডাক্তার মুজাহিরুল ইসলাম, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ডাক্তার জিয়াউদ্দিন, সাবেক জেলা সভাপতি ডাক্তার মোহাম্মদ কামাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি ডাক্তার শামসুন্নাহার, দপ্তর সম্পাদক ডাক্তার সোহাগ রানা, দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ডাক্তার মেহেদী হাসান, অর্থ সম্পাদক ডাক্তার আব্দুস সালাম, মহিলা বিষয়ক সম্পাদক ডাক্তার নাসিমা পারভীনএবং সহ-সাধারণ সম্পাদক ডাক্তার মুরাদুল ইসলাম সহ সংগঠনের সদস্য বৃন্দ।


আরো বিভিন্ন বিভাগের খবর