শিরোনাম :
নাগরিক অধিকার,সুশাসন ও জনস্বার্থ রক্ষায় কাজ করবে কক্সবাজার সিটিজেন রাইটস ফোরাম চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ প্রসবকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মিডওয়াইফদের সক্ষমতা কাজে লাগানোর সুযোগ বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে জ্ঞান বিনিময় সভা কক্সবাজারে ভরতনাট্যম নৃত্যের প্রশিক্ষণ কার্যক্রম শুরু কক্সবাজার শহরের বৃহত্তর মল্লিক পাড়ায় সংবর্ধনা ও আলোচনা সভা জলবায়ুর প্রভাব মোকাবিলা,উপকূলকে রক্ষা জরুরী ইনানীতে গ্যাসের আগুন আর কত দিন জ্বলবে? সিনিয়র সাংবাদিক আহমদ গিয়াস আর নেই হাত ধোয়ার নায়ক’ হয়ে সচেতনতা ছড়াবে শিক্ষার্থীরা

যৌথবাহিনীর অভিযানে ১০ হাজার লিটার তৈল জব্দ, ২জনকে কারাদণ্ড

নিউজ রুম / ১৪৯ বার পড়ছে
আপলোড : রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

বিডি প্রতিবেদক  :  ক্যাপ্টেন পারভেজ (৯ ফিল্ড রেজিঃ আর্টিঃ, রামু সেনানিবাস) এর নেতৃত্বে বুধবার (৫ মার্চ) একটি বাড়িতে অবৈধ তেল প্যাকেজিংয়ের সময় অভিযান পরিচালনা করেন। সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিমের উপস্থিতিতে পুলিশের সমন্বয়ে গঠিত টিম এ অভিযানে অংশ নেন।

এসময় ১০ হাজার লিটার তেলের বোতল জব্দের পাশাপাশি গুদামে সংরক্ষিত ১০ হাজার লিটারেরও বেশি তেল প্রস্তুতিতে ব্যবহৃত উপকরণসহ সিল করে দেন। তেলের অবৈধ প্যাকেজিং ও বিতরণের সঙ্গে বেশ কয়েকজন ব্যবসায়ী জড়িত বলে প্রাথমিকভাবে জানতে পারেন অভিযানিক টিম।

এসময় ম্যানেজারসহ ২ জনকে গ্রেপ্তার করে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়। অভিযানের পর এসিল্যান্ড সকল স্টোরেজ সুবিধা সিলগালা করেন এবং জব্দকৃত তেল ধ্বংসের জন্য তার অফিসে নিয়ে যাওয়া হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর