শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

কক্সবাজারে মার্কিন নারীকে শ্লীলতাহানি : যুবক গ্রেপ্তার

নিউজ রুম / ১৪১ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজারে একটি আন্তর্জাতিক সংস্থায় কর্মরত মার্কিন এক নারীকে শ্লীলতাহানি দায়ে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১০ মার্চ) সকাল ১০টার দিকে কক্সবাজার শহরের শহীদ সরণীস্থ কেন্দ্রিয় শহীদ মিনার সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার মো. সাইফউদ্দীন শাহীন।

এ ঘটনায় গ্রেপ্তার তারেকুর রহমান প্রকাশ সোইল্যা তারেক (৩০) কক্সবাজার শহরের মোহাজের পাড়া মোহাম্মদ ফরিদের ছেলে।

ভূক্তভোগী নারী মার্কিন নাগরিক। তিনি স্বামীর সঙ্গে কক্সবাজার থাকেন। তার স্বামী আন্তর্জাতিক সংস্থা- ইউএন ওমেন এর কর্মকর্তা হিসেবে কক্সবাজারে কর্মরত।

সাইফউদ্দীন শাহীন বলেন, স্বামীর সঙ্গে কক্সবাজারে অবস্থানকারি মার্কিন এক নারী ও তার অপর এক সহকর্মীকে সাথে নিয়ে সোমবার সকাল দশটার দিকে শহরের ফুটপাত ধরে হেঁটে যাওয়ার সময় ঘটনাস্থলে ওই যুবক গতিরোধ করে ঝাপটে ধরেন। একই সঙ্গে তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর অংশে হাত দিয়ে শ্লীলতাহানি করেন। ঘটনার পরপরই ভূক্তভোগী ওই নারী বিষয়টি থানায় অভিযোগ করেন।

“ ঘটনাটির অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযুক্ত যুবককে চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান শুরু করে। পরে বিকেল চারটার দিকে শহরের ঝাউতলা এলাকা থেকে অভিযুক্ত তারেককে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়। “
ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা; তা জানতে পুলিশ গ্রেপ্তার যুবককে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বলে জানান, জেলা পুলিশ সুপার।
সাইফউদ্দীন শাহীন জানান, গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে।এদিকে গ্রেপ্তার যুবক তারেকের বিরুদ্ধে ২০২২ সালের ১৩ নভেম্বর কক্সবাজার শহরের মোহাজের পাড়ায় পাঁচ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন প্রতিবেশিরা। ওই দিন পুলিশ তাকে গ্রেপ্তার করলেও পরে ওই মামলায় জামিনে বের হয় তারেক।


আরো বিভিন্ন বিভাগের খবর