শিরোনাম :
তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ উপহার উখিয়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা পেকুয়ায় মানবিক সহায়তাঃ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এক হাজার পরিবারে খাদ্য বিতরণ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১৫টি স্থানীয় সিবিওদের মাঝে ১৮, ৯১,৩০৮ টাকার অনুদানের চেক বিতরণ

পেকুয়ায় বিয়ের দাবীতে প্রবাসীর বাড়িতে তরুণীর বিষপান

নিউজ রুম / ৯৬ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার :
কক্সবাজারের পেকুয়ায় বিয়ের দাবী নিয়ে ওমান প্রবাসীর বাড়িতে অনশন করেছে তরুণী। এসময় প্রবাসী ও স্বজনরা ওই তরুণীকে শারীরিক লাঞ্চিত করে। এতে করে অভিমান করে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে ওই তরুণী। স্থানীয় সাবেক ইউপি সদস্য সহ প্রত্যক্ষদর্শীরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন। বুধবার (১২ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের বামুলার পাড়ায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, পেকুয়ার রাজাখালী ইউনিয়নের বামুলার পাড়া এলাকার শফিউল আলমের পূত্র মো.সাজ্জাদ (২৪) ও চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউপির চেলবন কবির সিকদার পাড়ার আবদুল মালেকের মেয়ে তানজিনা আক্তার (১৮) এর মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল। সাজ্জাদ ওমান প্রবাসী। এক বছর আগে রং নম্বরে পরিচয় হয়। পরে তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
তানজিনা মা জোহরা বেগম বলেন,ওমান প্রবাসী সাজ্জাদ সাথে আমার মেয়ের দীর্ঘদিনের সম্পর্ক ছিল।তার মা ও স্বজনেরা পাত্রী দেখতে আমার বাড়িতে এসে কথাবার্তা পাকা করে।আমার পরিবার সাজ্জাদ দেশে আসার বিমান ভাড়া দিলে,প্রথম রমজান দেশে আসে।পারিবারিক ভাবে নিবিড় সম্পর্ক গড়ে উঠে।দেশে হঠাৎ আমার মেয়েকে পছন্দ হয়নি বলে গালি দিচ্ছে।ফলে মেয়েটি সাজ্জাদের বাড়িতে গেলে,সাজ্জাদ ও তার মা মিলে বেদড়ক মারধর,লাঞ্চিত করেছে শুনেছি।এটি আমার মেয়ের সাথে প্রতারণা করছে।হয়তো অপমান সহ্য করতে না পেরে বিষপান করেছে।ওই এলাকার এক লোক ফোনে বিষয়টি আমাকে জানিয়েছেন।পেকুয়া হাসপাতালে নিলে,চিকিৎসক আমার মেয়েকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।আমি এর বিচার চাই।
পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তৌহিদুল ইসলাম জানান,প্রাথমিক চিকিৎসা শেষে রোগীর অবস্থা গুরুতর দেখে তাকে চমেক হাসপাতালে রেফার করেছি।


আরো বিভিন্ন বিভাগের খবর