শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

পেকুয়ায় দুইশো এতিম শিক্ষার্থী পেলো ঈদের নতুন জামা

নিউজ রুম / ১৪২ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক চকরিয়া :

কক্সবাজারের পেকুয়ায় দুইশত জন কোরআন হাফেজ এতিম শিক্ষার্থীর মাঝে ঈদুল ফিতরের নতুন জামা (জুব্বা) বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) বিকেলে “বারবাকিয়া মানবকল্যাণ ফাউন্ডেশন” এর উদ্যোগে এসব কাপড় বিতরণ করা হয়।
জানাগেছে, সামাজিক সংগঠন ‘বারবাকিয়া মানবকল্যাণ ফাউন্ডেশন’ ওইদিন বারবাকিয়া মেহেরুন্নেছা বাপের জামে মসজিদ মাঠে ইফতার পার্টির আয়োজন করেন। সেদিন উপজেলার ১৭টি হেফাজখানা শিক্ষা প্রতিষ্ঠানের কোরআন হাফেজ এতিম শিক্ষার্থীদের সম্মানে ইফতারের আয়োজন করেন। এসময় শিক্ষার্থী ছাড়া এলাকার বিভিন্ন পেশাজীবি মানুষ ইফতার পার্টি অনুষ্ঠানে অংশ নেয়। পরে দুইশত জন এতিম শিক্ষার্থীদের মাঝে ঈদের নতুন জামা (জুব্বা) উপহার দেন।

মানবকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান নাছির উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য আরিফুল কবির বিপ্লব এর সঞ্চালনায় ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াত ইসলামী বাংলাদেশ পেকুয়া উপজেলা আমীর মাস্টার আবুল কালাম আজাদ। প্রধান মেহমান ছিলেন পেকুয়া আশরাফুল উলুম মাদরাসার প্রবীণ শিক্ষক মাওলানা হাসমত আলী। বিশেষ অতিথি ছিলেন দারুত তাকওয়া হেফজখানার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা ইলিয়াস, ফরিদ উদ্দিন রুমি, আমিনুর রহমান।


আরো বিভিন্ন বিভাগের খবর