শিরোনাম :
কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও, প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার

উখিয়ায় লাখো রোহিঙ্গার ইফতার মাহফিলে পদদলিত হয়ে একজনের মৃত্যু

নিউজ রুম / ১১০ বার পড়ছে
আপলোড : রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

সাঈদ মুহাম্মদ আনোয়ার  :
উখিয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা  ও জাতিসংঘের মহাসচিবের সাথে লাখো রোহিঙ্গার  আয়োজিত ইফতার মাহফিলে পদপিষ্ট হয়ে নেয়ামত উল্লাহ নামের  এক রোহিঙ্গা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২  জন।
শুক্রবার (১৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হ্যালিপ্যাড এলাকায় এ ঘটনা ঘটে। উখিয়া থানার অফিসার ইনচার্জ  মোঃ আরিফ হোছাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত  নেয়ামত উল্লাহ ৪ নম্বর ক্যাম্পের মৃত সবি মিয়ার ছেলে। আহতরা হলেন, একই ক্যাম্পের আসাদ উল্লাহর ছেলে আসমত উল্লাহ এবং বসির আহমেদের ছেলে কলিম উল্লাহ। আসমত উল্লাহকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীর জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের অংশগ্রহণে  ইফতার মাহফিলে যোগ দিতে গিয়ে  পাহাড়ের ঢাল থেকে পড়ে পদপিষ্ট হয়ে ৩ জন আহত হয়। তাদের মধ্যে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক নেয়াম উল্লাহকে মৃত ঘোষণা করেন।


আরো বিভিন্ন বিভাগের খবর