শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

কালারমারছড়ায় লবণচাষী নিহত

নিউজ রুম / ১৪৭ বার পড়ছে
আপলোড : বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজারে মহেশখালীর কালারমারছড়ায় কোস্টগার্ডের সাথে সন্ত্রাসীদের গোলাগুলি হয়েছে; এতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে শফিউল আলম (২৭) নামের এক লবণচাষী।
বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের চিকনীপাড়ার লবণ মাঠ সংলগ্ন বিলে এ ঘটনা ঘটে।
তবে নিহত শফিউল আলম লবণ চাষি বলে দাবি করেছেন তার বড় ভাই মনিরুল আলম।
মনিরুল আলম জানান, লবণ মাঠে কাজ করতে যাওয়ার সময় কোস্টগার্ড ও সন্ত্রাসীদের গোলাগুলির মাঝখানে পড়ে যান শফিউল। এতে সে গুলিবিদ্ধ হয়ে আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শফিউল আলম ( ২৭ ) কালারমারছড় ইউনিয়নের চিকনী পাড়া এলাকার মৃত নজির আহমেদের ছেলে।
গুলিবিদ্ধ হয়ে একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ওসি কাইছার হামিদ।
তিনি জানান, কোস্টগার্ড ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলিতে আহত একজনকে হাসপাতালে আনার পর মৃত্যুর খবর শুনেছে। ঘটনার ব্যাপারে কোস্টগার্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি।
নিহত ব্যক্তি লবণ চাষি, নাকি সন্ত্রাসীদের কেউ তা এখনও নিশ্চিত হওয়া যায়নি তথ্য কায়সার হামিদ জানান, নিহতের লাশ পুলিশের হেফাজতে হাসপাতালে রয়েছে।
##


আরো বিভিন্ন বিভাগের খবর