শিরোনাম :
তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ উপহার উখিয়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা পেকুয়ায় মানবিক সহায়তাঃ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এক হাজার পরিবারে খাদ্য বিতরণ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১৫টি স্থানীয় সিবিওদের মাঝে ১৮, ৯১,৩০৮ টাকার অনুদানের চেক বিতরণ

হজ ওমরার ক্ষেত্রে বিমানের টিকেট সিন্ডিকেট আর থাকবে না -ধর্ম উপদেষ্টা

নিউজ রুম / ১০৪ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

সাকলাইন আলিফ :

ধর্ম উপদেষ্টা ডক্টর আ ফ ম খালিদ হোসেন বলেছেন, হজ্ব ওমরাহ’র ক্ষেত্রে বিমানের টিকিট সিন্ডিকেট আর থাকবে না, সিন্ডিকেট করে গ্রুপ টিকিট বুকিং করে অতিরিক্ত দামে বিক্রিরও সুযোগ নেই। এখন থেকে টিকিট বুক করতে অবশ্যই সংশ্লিষ্ট যাত্রীর পাসপোর্ট নাম্বার দিয়ে করতে হবে। তিনদিনের মধ্যে এই টিকিট ইস্যু না করলে এটা অটোমেটিক বাতিল হয়ে যাবে। গ্রুপ টিকিট বুকিং করে দ্বিগুণ, ত্রিগুণ দাম বাড়িয়ে দিবেন এটা আর হবে না।

শুক্রবার দুপুরে কক্সবাজারে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ ক্ষেত্রে একটা নীতিমালা তৈরী করে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

ধর্ম উপদেষ্টা বলেন, কক্সবাজারে সম্প্রীতির একটা আবহ বিরাজ করে আসছে বহুদিন ধরে। এখানে সাম্প্রদায়িকগত কোনো নৈরাজ্য, কোনো ভুল বুঝাবুঝি নেই। তাই, এই মসজিদের মাধ্যমে একটা ভ্রাতৃত্তের পয়গাম কক্সবাজারের ছড়িয়ে পড়বে।

তিনি বলেন, মসজিদটিতে বহুমাত্রিক কর্মযজ্ঞ রয়েছে। এখানে একসাথে ১১ শত পুরুষ নামাজ আদায় করতে পারবেন। মহিলা ও শারীরিক, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্যও আলাদাভাবে অযুখানা ও নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে। এছাড়াও গাড়ি পার্কিং, মৃত গোসলের ব্যবস্থা, কনফারেন্স রুম, অডিটোরিয়াম, কোরআন শিক্ষা ব্যবস্থা, ইসলামিক ফাউন্ডেশনের অফিস, পাঠাগার, ইমাম প্রশিক্ষণসহ বিভিন্নভাবে সাজানো হয়েছে।

এ সময় কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ নিজাম উদ্দিন আহমেদ, ঈদগাহ মসজিদের খতিব হাফেজ মাওলানা সোলায়মান কাসেমী সহ সরকারি পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা মডেল মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করেন।

উল্লেখ্য, সারাদেশে সাড়ে ৯ হাজার কোটি টাকা ব্যয়ে ৫৬৪ টি মডেল মসজিদ নির্মাণ করছে সরকার। ইতোমধ্যে, সাড়ে তিনশন মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর