শিরোনাম :
ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি

উখিয়ায় জাতীয়তাবাদী মহিলা দলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিউজ রুম / ১৪৮ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

সাঈদ মুহাম্মদ আনোয়ার :

কক্সবাজারের উখিয়ায় উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) ইনানী মেরিন ড্রাইভ লাগোয়া লাবেলা রিসোর্টে এ ইফতার এই মাহফিলের সম্পন্ন হয়।
উখিয়া উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আইরিন মাহমুদের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সরওয়ার জাহান চৌধুরী।
উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক জান্নাতুল বকেয়া সোনিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য নুরুল আমিন চৌধুরী; জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াছমিন, সাংগঠনিক সম্পাদক জোবাইদা ইয়াসমিন; কক্সবাজার পৌর মহিলা দলের সদস্য সচিব নাজমা সুলতানা রুমা, শামীমা আক্তার শিমু, উখিয়া উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সহ সভাপতি রশিদা বেগম, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক সেলিম উদ্দিন সিরাজী; উপজেলা যুবদলের সদস্য সচিব খাইরুল আমিন; স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জাফর আলম; মৎস্যজীবী দলের সদস্য সচিব মো. ইব্রাহিম; জালিয়াপালং দক্ষিণ বিএনপির সভাপতি মাস্টার আব্দুল করিম; উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিদুয়ানুর রহমান ও যুগ্ম আহ্বায়ক ফারুক চৌধুরীসহ অন্যান্যরা। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের মহিলা দলের নেত্রী ও কর্মী-সমর্থকেরা উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলের প্রধান অতিথি সরওয়ার জাহান চৌধুরী বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠার পাশাপাশি নারীসমাজের উন্নয়নের কথা ভেবে মহিলা দলও প্রতিষ্ঠা করেন। আগামীতে বিএনপি নির্বাচিত হলে নারীদের অধিকার ও অগ্রাধিকার নিয়ে কাজ করবে। উখিয়ায় নারীদের অগ্রসর ও সামাজিক অবস্থান সৃষ্টির লক্ষ্যে উপজেলা বিএনপি সবসময় পাশে থাকবে।


আরো বিভিন্ন বিভাগের খবর