শিরোনাম :
গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত

টেকনাফ সমুদ্র উপকূলে রোহিঙ্গাবোঝাই নৌকা ডুবি: এক নারীর মরদেহ উদ্ধার

নিউজ রুম / ১৩৩ বার পড়ছে
আপলোড : সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

মিয়ানমারের রাখাইন থেকে পালিয়ে সাগরপথে বাংলাদেশে অনুপ্রবেশকালে রোহিঙ্গাবোঝাই ইঞ্জিন চালিত নৌকাডুবির ঘটনায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার বিকেলে কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপের মাঝেরপাড়া এলাকায় মরদেহটি ভেসে আসে।
উদ্ধার হওয়া নারীর বয়স আনুমানিক ২৭ থেকে ২৮ বছরের মতো হবে বলে জানিয়েছেন স্থানীয় সাবরাং ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য ফারিহা ইয়াসমিন।
এর আগে সকালে নৌকাটি নাফ নদীর মোহনা হয়ে টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের পশ্চিম উপকূলের দিকে অনুপ্রবেশকালে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে সাগর উপকূল থেকে বিজিবি স্থানীয় জেলেদের সহায়তায় ২৫ রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করেছে। নৌকাটি উদ্ধার করতে গিয়ে সাগরে এক বিজিবি সদস্য নিখোঁজ রয়েছে।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া নৌঘাট দিয়ে রোহিঙ্গাবোঝাই একটি নৌকা অবৈধভাবে সাগর পথে বাংলাদেশের অনুপ্রবেশকালে নৌকার তলা ফেটে গিয়ে ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। নৌকা ডুবির খবর পেয়ে সৈকতের পার্শ্ববর্তী স্থানে কর্তব্যরত বিজিবি সদস্যরা স্থানীয় জেলেদের সহযোগিতায় ২৫ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করে। রোহিঙ্গাবোঝাই নৌকা উদ্ধার কার্যক্রম চলাকালে একজন বিজিবি সদস্য সাগরে নিখোঁজ হয়।#


আরো বিভিন্ন বিভাগের খবর