শিরোনাম :
ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি

আওয়ামীলীগের ৫২০ নেতার বিরুদ্ধে মামলা

নিউজ রুম / ১৬৫ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজার সদর মডেল থানায় আওয়ামীলীগের জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ৫২০ নেতার নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের ছাদেক ফকির পাড়ার নবী হোসেনের ছেলে বর্তমানে কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নে বসবাসকারি এনামুল হক বাদি হয়ে এই মামলাটি দায়ের করেন।
কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ ইলিয়াস খান মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।
মামলার প্রাপ্ত এজাহারে ঘটনার সময় ও তারিখ উল্লেখ করা হয়েছে গত ৪ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে ৮ টা পর্যন্ত। কক্সবাজার শহরের লালদিঘীর পাড়, শহীদ মিনার, গুমগাছ তলা, হকশন ও আশে-পাশের উপসড়কে। যেখানে বেআইনী জনতাবদ্ধ জনমনে আতংক ‍ও ত্রাস সৃষ্টি, হত্যার উদ্দেশ্যে হামলা, বিস্ফোরণ উপকরণ ব্যবহার সহ নানা অপরাধে মামলাটি লিপিবদ্ধ করা হয়েছে।
যেখানে আওয়ামীলীগের কেন্দ্রিয় ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামীলীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাবেক সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, সাবেক সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সাবেক সংসদ সদস্য জাফর আলম, সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি, কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র মাহবুবুর রহমার চৌধুরী, জেলা পরিষদরে সাবেক চেয়ারম্যান মোস্তাফ আহমদ চৌধুরী, শাহীনুল হক মার্শাল, কক্সবাজার পৌর আওয়ামীলীগের সভাপতি নজিবুল ইসলাম সহ ৫২০ নামের নাম উল্লেখ রয়েছে। অজ্ঞাত দেখানো হয়েছে আরও ২৫০ জনকে। মামলা নাম উল্লেখ থাকা সকলেই আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগ, যবু মহিলালীগ, জেলা, উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল। আসামির তালিকায় রয়েছে জেলা জাসদের নেতা মোহাম্মদ হোসেন মাসুর নামও।

এনিয়ে ৫ আগস্ট পরবর্তি কক্সবাজার জেলার ৯ উপজেলায় ২২ টি মামলা দায়ের করা হল।


আরো বিভিন্ন বিভাগের খবর