শিরোনাম :
কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চকরিয়ায় ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১

নিউজ রুম / ১১৫ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1,"curves":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

রহমান তারেক :

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার বানিয়ারছড়া আমতলীতে ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে আবুল কালাম আজাদ (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
শনিবার (২৯ মার্চ) রাত ৩টার দিকে চকরিয়া উপজেলার বরইতলি বানিয়ারছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম আজাদ চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, মৃত ফেরদৌস আহমেদের ছেলে।
আহতরা হলেন, চট্টগ্রামের বহদ্দারহাট এলাকার শামশু উদ্দিনের ছেলে মোহাম্মদ ফাহিম (ড্রাইভার) এবং সাতকানিয়া এলাকার তোফায়েলের ছেলে হাসান (২২)।
চিরিংগা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমিন বলেন, “রাত ৩টার দিকে কক্সবাজারগামী প্রাইভেটকার ও চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের চার যাত্রী আহত হন। পুলিশ গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়, সেখানে একজনের মৃত্যু হয়।”
তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আরো বিভিন্ন বিভাগের খবর