শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

রামুতে ‘টাকা পাওনার’ পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে এক যুবক নিহত

নিউজ রুম / ১৫১ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারের রামুতে ‘টাকা পাওনার’ পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে এক যুবক নিহত হয়েছে।
সোমবার সন্ধ্যা ৬ টার দিকে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরী খামার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী।
নিহত নবী হোসেন (৪৫) একই ইউনিয়নের পশ্চিম গনিয়াকাটা এলাকা আলী আকবরের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম বলেন, সাম্প্রতিক সময়ে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে মিয়ানমার থেকে গরু চোরাচালান আশংকাজনক হারে বেড়েছে। আর গরু পাচারকে কেন্দ্র করে সীমান্তে কতিপয় দূর্বৃত্ত চক্র সক্রিয় রয়েছে। তার এলাকার কতিপয় লোকজনেরও ওই দূর্বৃত্ত চক্রের সাথে যোগসাজশ রয়েছে।
তিনি বলেন, “ সোমবার সন্ধ্যায় কাউয়ারখোপের চৌধুরী খামার এলাকায় গরু পাচারের পূর্ব বিরোধকে কেন্দ্র করে নবী হোসেনের সঙ্গে তার আপন চাচাতো ভাই মোহাম্মদ হানিফ সহ আরও ৩/৪ জনের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটে। এক পর্যায়ে প্রতিপক্ষের ছোড়া গুলিতে নবী হোসেন ঘটনাস্থলে মারা যায়। “
এ নিয়ে রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী বলেন, সন্ধ্যায় কাউয়ারখোপের চৌধুরী খামার এলাকায় টাকা পাওনাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে দুইপক্ষের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটে। এক পর্যায়ে প্রতিপক্ষের ছোড়া গুলিতে একজন নিহত হয়েছে। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ এখনো ঘটনাস্থলে অবস্থান করছে।
“ প্রাথমিকভাবে টাকা পাওনার পূর্ব বিরোধের জেরে এ খুনের ঘটনা ঘটেছে বলে তথ্য পাওয়া গেছে। তবে কি বিষয়ে টাকা পাওনা রয়েছে পুলিশ তা এখনো নিশ্চিত নয়। “
ওসি জানান, ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান ইমন কান্তি চৌধুরী।


আরো বিভিন্ন বিভাগের খবর