শিরোনাম :
কুতুবদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের ব্যবস্থা করুন: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ হাইসাওয়ার উদ্যোগে বদলে যাচ্ছে কক্সবাজারের উপকূলের মানুষের জীবন কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা

কক্সবাজারে ঈদুল ফিতর

নিউজ রুম / ১২২ বার পড়ছে
আপলোড : রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

বিপুল উৎসাহ উদ্দীপনা আর ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে কক্সবাজারে পালিত হয়েছে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।
সকাল আটটায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত ঈদের প্রধান ও প্রথম জামাতে ইমামতি করেন জেলা মডেল মসজিদের খতিব মওলানা মাহমুদুল হক এবং একই স্থানে দ্বিতীয় জামাতে ইমামতি করেন কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদের খতিব মওলানা সোলাইমান কাশেমী।
প্রধান ও প্রথম জামাতে জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন, জেলা জজ মুনসী আবদুল মজিদ, পুলিশ সুপার মো: সাইফউদ্দীন শাহীন, সহ প্রায় ১৫ হাজার মানুষ ঈদের নামাজ আদায় করে।
পরে মোনাজাতে শামিল হন ধর্মপ্রাণ মুসল্লীগণ।
এ ছাড়া শহরের বদর মোকাম, বাহার ছড়া ও বড় বাজার জামে মসজিদে সকাল সাড়ে আটটায় এবং টেকপাড়া ও বায়তুশ শরফ জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল পৌনে নটায়।


আরো বিভিন্ন বিভাগের খবর