শিরোনাম :
উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ইয়াবাসহ নারী গ্রেপ্তার বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিতে গণমাধ্যমের সহযোগিতা কামনা বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তির অর্জন ধরে রাখার আহ্বান নদী ও সাগরকেন্দ্রিক পর্যটনে নতুন দিগন্ত, চালু হলো বিলাসবহুল প্রমোদতরী মহেশখালী ও টেকনাফে জেন্ডার সমতা প্রকল্পের অর্জন ধরে রাখতে অংশীজনদের সম্পৃক্ততার তাগিদ বাঙালি মধ্যবিত্ত পুরুষের জন্মদিন উদ্‌যাপনের বিলাসিতা শরীরে ৮টি গুলির ক্ষত, ৫ ঘণ্টা চিকিৎসা শেষে সঙ্গীকে নিয়ে বনে ফিরল সেই হাতি ১৯ নভেম্বর ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে বিএনপি, নাশকতা ঠেকাতে পুলিশের বিশেষ প্রস্তুতি কক্সবাজারে পর্যটন কার্নিভাল উপলক্ষে কোন গাছ কাটা হয়নি বর্জ্য থেকে সম্পদ: মুক্তি কক্সবাজারের উদ্যোগে কক্সবাজার পৌরসভায় সার্কুলার ইকোনমি প্রকল্পের উদ্ধোধন

কক্সবাজার উপকূলের সর্ববৃহৎ ঈদ জামাত

নিউজ রুম / ১৩২ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

আল জাবের :

দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলের সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে কক্সবাজারের চকরিয়ার বদরখালীতে।
দক্ষিণ এশিয়ার বৃহত্তম বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতি বদরখালী উচ্চ বিদ্যালয়ের ঈদগাহ মাঠে এই ঈদ জামাতের আয়োজন করে।
সকাল ৯ টায় অনুষ্ঠিত ঈদ জামায়াতে লাখো মুসলমান অংশগ্রহণ করেন।
বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির সাধারণ সম্পাদক মইন উদ্দিন জানান, ১৯২৯ সালে সমিতি প্রতিষ্ঠার কয়েক বছর পর থেকে একসাথে ঈদ জামাতের প্রচলনটি শুরু হয়। মাঝখানে আবহাওয়ার কারণে ১৭ বছর বন্ধ থাকার পর গত বছর থেকে এখানে পুনরায় একসাথে ঈদের জামায়াত পড়ে আসছেন এই অঞ্চলের মানুষ।
নামাজ শেষে লাখো মুসল্লিদের উপস্থিতিতে ফিলিস্তিনের মুসলমান সহ মুসলিম উম্মাহ ও বাংলাদেশের শান্তি প্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর