শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

উখিয়ায় ‘জমি বিরোধের জেরে’ দুইপক্ষের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত

নিউজ রুম / ১১৮ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক উখিয়া :

কক্সবাজারের উখিয়ায় ‘জমি বিরোধের জেরে’ দুইপক্ষের মধ্যে সংঘর্ষে জামায়াত ইসলামীর ওয়ার্ড কমিটির সভাপতি সহ উভয়পক্ষের তিনজন নিহত হয়েছে; ঘটনায় আহত হয়েছে কয়েকজন।
রোববার সকাল ১১ টার দিকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান, স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. হেলাল উদ্দিন।
নিহতরা হল, একই এলাকার নাজির হোছনের ছেলে আব্দুল্লাহ আল মামুন (৪৫), মোহাম্মদ হোছনের ছেলে আব্দুল মান্নান (৩৬)  ও তার বোন শাহিনা বেগম (৩৮)।
ঘটনায় উভয়পক্ষ কয়েকজন আহত হওয়ার তথ্য দিলেও তাদের নাম ও পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি।
নিহত আব্দুল্লাহ আল মামুন রাজাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াত ইসলামীর আমির। নিহত তিনজনই পরস্পর আপন চাচাতো-জেটাতো ভাই বোন।
স্থানীয়দের বরাতে হেলাল উদ্দিন বলেন, উখিয়ার কুতুপালং এলাকার স্থানীয় বাসিন্দা আব্দুল্লাহ আল মামুন ও আব্দুল মান্নানের পরিবারের মধ্যে ভিটে জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রোববার সকালে বিবাদমান এক পক্ষ বিরোধীয় জমিতে পাকা দেওয়াল নির্মাণ শুরু করে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে প্রথমে তর্কাতর্কি এবং পরে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয়পক্ষ ধারালো দা সহ লাঠিসোটা ও দেশিয় তৈরী অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
“ সংঘর্ষ উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। “
উখিয়া থানার ওসি মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, জমি বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষে ৩ জন নিহত এবং কয়েকজন আহত হবার খবর শুনেছেন। তাৎক্ষণিক পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের লাশ এখনো হাসপাতালে রয়েছে।
ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানান তিনি।


আরো বিভিন্ন বিভাগের খবর