শিরোনাম :
নাগরিক অধিকার,সুশাসন ও জনস্বার্থ রক্ষায় কাজ করবে কক্সবাজার সিটিজেন রাইটস ফোরাম চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ প্রসবকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মিডওয়াইফদের সক্ষমতা কাজে লাগানোর সুযোগ বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে জ্ঞান বিনিময় সভা কক্সবাজারে ভরতনাট্যম নৃত্যের প্রশিক্ষণ কার্যক্রম শুরু কক্সবাজার শহরের বৃহত্তর মল্লিক পাড়ায় সংবর্ধনা ও আলোচনা সভা জলবায়ুর প্রভাব মোকাবিলা,উপকূলকে রক্ষা জরুরী ইনানীতে গ্যাসের আগুন আর কত দিন জ্বলবে? সিনিয়র সাংবাদিক আহমদ গিয়াস আর নেই হাত ধোয়ার নায়ক’ হয়ে সচেতনতা ছড়াবে শিক্ষার্থীরা

ভেসে এলো মৃত কচ্ছপ

নিউজ রুম / ১৪২ বার পড়ছে
আপলোড : রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

টেকনাফ উপজেলার উপকূলে কয়েকটি মৃত কচ্ছপ ভেসে এসেছে। উপজেলার শাহ পরীর দ্বীপের নাফ নদীর মোহনায় এবং ঘোলার চর সৈকতে এসব মৃত কচ্ছপ দেখা গেছে।
সোমবার সকালে শাহ পরীর দ্বীপ জেটি ঘাটের দক্ষিণ পাশে একটি এবং রোববার শাহ পরীর দ্বীপ ঘোলার চর সৈকতে দুইটি মৃত কচ্ছপ ভেসে আসে বলে জানান স্থানীয় বাসিন্দা দিল মোহাম্মদ।
শাহ পরীর দ্বীপ জেটি ঘাটের দোকানদার আবু তালেব জানান, নাফ নদী থেকে জেটির পাশে জোয়ারের পানিতে ভেসে এসেছে মৃত একটি বড় কচ্ছপ। কচ্ছপটি পচে দুর্গন্ধ ছড়াচ্ছে বেশি। এতে পর্যটক ও স্থানীয়রা দুর্ভোগে পড়ছেন।
পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন এনভায়রনমেন্ট পিপলের প্রধান নির্বাহী রাশেদুল মজিদ বলেন, কক্সবাজার উপকূলীয় এলাকায় মৃত কচ্ছপ পাওয়া যাচ্ছে। এসব কচ্ছপের শরীরে আঘাতের চিহ্ন থাকে। সাগরে পুঁতে রাখা মাছ ধরার জালে আটকা পড়লে জেলেরা লাঠিসোটা দিয়ে পিটিয়ে কিংবা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে কচ্ছপকে হত্যা করে সমুদ্রে নিক্ষেপ করে।
জোয়ারের পানিতে কচ্ছপগুলো উপকূলে ভেসে এলে কুকুর খেয়ে ফেলেছে অথবা পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। জেলেদের সচেতন করা, ডিম দেওয়ার স্থানটি নিরাপদ রাখা এবং সৈকতে কুকুরের বিচরণ রোধ করা জরুরি। তা না হলে কচ্ছপ রক্ষা করা যাবে না।


আরো বিভিন্ন বিভাগের খবর