শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

মালয়েশিয়াগামী ট্রলার থেকে ২১৪ রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করেছে নৌবাহিনী

নিউজ রুম / ১৫১ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজারে টেকনাফের সেন্টমার্টিন উপকূলের গভীর সাগর থেকে মালয়েশিয়াগামী ট্রলার থেকে ২১৪ রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করেছে নৌবাহিনী।
মঙ্গলবার দুপুরে টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিমের গভীর সাগরে এ অভিযান চালানো হয় বলে নৌবাহিনীর সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উদ্ধার হওয়াদের মধ্যে ১১৮ জন পুরুষ, ৬৮ নারী ও ২৮ জন শিশু রয়েছে। তারা সকলে উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
এতে বলা হয়েছে, সোমবার মধ্যরাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর উপকূল পয়েন্ট দিয়ে ২১৪ জন রোহিঙ্গা বোঝাই ‘এফবি কুলসুমা’ নামের একটি ট্রলার মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। মঙ্গলবার দুপুরে সেন্টমার্টিন উপকূলের দক্ষিণ-পশ্চিমের ৪৪ নটিক্যাল মাইল দূরবর্তী গভীর সাগরে ট্রলারটি অবস্থান করছিল। এসময় নৌবাহিনীর ‘বানৌজ দুর্জয়’ জাহাজটি সদস্যরা ট্রলারটির গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় থামার জন্য নির্দেশ দেয়। কিন্তু ট্রলার দ্রুত চালিয়ে পালানোর চেষ্টা চালায়। পরে নৌবাহিনীর সদস্যরা ধাওয়া দিয়ে ট্রলারটির গতিরোধ আটকাতে সক্ষম হয়।
এসময় ট্রলারে থাকা লোকজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাগরপথে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দেওয়া তথ্য জানায়। তারা সকলে মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিক বলে তথ্য দেয়। পরে ট্রলারে থাকা রোহিঙ্গাদের উদ্ধার করে কোস্টগার্ডের সেন্টমার্টিন স্টেশনে আনার পর হস্তান্তর করা হয়।
এসব রোহিঙ্গাদের পরবর্তীতে স্বজনদের কাছে হস্তান্তরের জন্য কোস্টগার্ড ব্যবস্থা নেবে বলে নৌবাহিনীর সদর দপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কোস্টগার্ড টেকনাফ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার সালাউদ্দিন রশীদ তানভীর জানান, মঙ্গলবার সন্ধ্যায় উদ্ধার হওয়া রোহিঙ্গাদের নৌবাহিনীর সদস্যরা কোস্টগার্ডের সেন্টমার্টিন স্টেশনে হস্তান্তর করেছে। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
উদ্ধার রোহিঙ্গাদের পরবর্তীতে স্বজনদের কাছে হস্তান্তরের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


আরো বিভিন্ন বিভাগের খবর