শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

চকরিয়ায় তিনটি বসতবাড়ী পুড়ে ছাঁইঃকোটি টাকা ক্ষয়ক্ষতি

নিউজ রুম / ১৬৬ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

জিয়াউল হক জিয়া :

কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের বায়তুশ শরফ রোড মিয়াজি পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি বসতবাড়ী পুড়ে ছাই হয়ে যায়। এতে অন্তত ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডে মিয়াজি পাড়ার বাসিন্দা জামাল উদ্দিন, হেফাজ উদ্দিন ভুট্টো ও বেলাল উদ্দিনের বাড়ি পুড়ে গেছে । মঙ্গলবার বিকাল পৌনে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । স্থানীয়দের তৎপরতা ও ফায়ার সার্ভিসের কারণে আশপাশের বেশ কিছু বাড়িঘর রক্ষা পেয়েছে। একইদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দূর্ঘটনাস্থল পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আতিকুর রহমান।
ক্ষতিগ্রস্ত জামাল উদ্দিন বলেন, আগুনের সুত্রপাত কি কারণে হয়েছে তা বলা যাচ্ছে না। আমার বাড়িসহ সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। কিছুই রক্ষা করতে পারিনি।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুর রহমান বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে।


আরো বিভিন্ন বিভাগের খবর