শিরোনাম :
হাইসাওয়ার উদ্যোগে বদলে যাচ্ছে কক্সবাজারের উপকূলের মানুষের জীবন কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী

পেকুয়ায় জব্দকৃত মাছ ৪লাখ টাকায় নিলাম

নিউজ রুম / ১৫০ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

জিয়াউল হক জিয়া :

কক্সবাজারের পেকুয়ায় পাচারের সময় তিনটি ডাম্প ট্রাক ভর্তি মাছ জব্দ করেছে পুলিশ।
রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কলেজ গেইট চৌমুহনী স্টেশনে পেকুয়া থানা পুলিশ গাড়িসহ মাছ জব্দ করেন।
আজ সোমাবার সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাঈনুল হোসেন চৌধুরী মাছগুলো ইজারা দেন। নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সরাসরি সর্বোচ্চ ডাককারী ৪লাখ টাকায় মাছগুলো ক্রয় করেন। মাছ ব্যবসায়ীদের ধারণা জব্দকৃত মাছের আনুমানিক মুল্য ৬লাখ টাকা হবে।
জানাগেছে, সাগরে সব ধরণের মাছ আহরণের নিষেধাজ্ঞা রয়েছে। তবে সরকারের এ সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একটি সিন্ডিকেট মগনামা জেটিঘাট থেকে গভীররাতে ড্যাম্পট্রাক করে মাছ পাচার করে আসছে।
পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাঈনুল হোসেন চৌধুরী বলেন, ৪লাখ টাকায় জব্দকৃত মাছ নিলাম দেওয়া হয়েছে। তবে মানবিক দৃষ্টিকোণে দুই লক্ষ টাকা মাছের মালিককে দিয়েছি। বাকি টাকা সরকারের কোষাগারে জমা হয়েছে।
তিনি আরো বলেন,৬৫ দিনের জন্য সাগরে মাছ ধরা সম্পুর্ণ নিষেধ রয়েছে। এরপরেও কিছু কিছু অসাধু ব্যবসায়ী প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে মাছ পাচারের চেষ্টায় জড়িত রয়েছে। ভবিষ্যতে যারা এ ধরণের কাজে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আরো বিভিন্ন বিভাগের খবর