শিরোনাম :
তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ উপহার উখিয়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা পেকুয়ায় মানবিক সহায়তাঃ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এক হাজার পরিবারে খাদ্য বিতরণ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১৫টি স্থানীয় সিবিওদের মাঝে ১৮, ৯১,৩০৮ টাকার অনুদানের চেক বিতরণ

নদী বন্দর করতে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে-নৌপরিবহন উপদেষ্টা

নিউজ রুম / ১২৯ বার পড়ছে
আপলোড : সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

সাকলাইন আলিফ :

নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব:) এম সাখাওয়াত হোসেন বলেছেন, কক্সবাজার নদী বন্দর করতে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে। নদী বন্দরের জায়গা সনাক্ত করা হয়েছে। আদালতের কোন নিষেধাজ্ঞা থাকলে সেগুলো স্থানীয় প্রশাসন দেখবে বাকি সব দখলদারদের আমরা উচ্ছেদ করব। যদি পাকা দালান বাড়ি থাকে সেটিও গুড়িয়ে দেওয়া হবে। অবৈধ দখলমুক্ত করা হবে, সেটার জন্য যা করা প্রয়োজন এই সরকার তা করবে। নদীকে দখলমুক্ত না করা পর্যন্ত কক্সবাজারে যে বন্দর করা হবে তার কাজ শুরু করা যাচ্ছে না।
উপদেষ্টা আজ বৃহস্পতিবার সকালে বাঁকখালী নদীর পাশে কক্সবাজার নৌ বন্দরের স্থান পরিদর্শন শেষে গণমাধ্যমের সাথে আলাপ কালে উপরোক্ত কথাগুলো বলেছেন।
উপদেষ্টা বলেন, অবৈধ দখলদারদের কোনভাবেই ছাড় দেওয়া হবে না। আগে দখলদারদের উৎসব করতে হবে তারপর নদী বন্দরের কাজ শুরু হবে।
পরিদর্শন শেষে কক্সবাজার শহরের ৬ নাম্বার ঘাট থেকে কক্সবাজার মহেশখালী নৌ রোটে সিট্রাক চালুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
পরিদর্শনকালে নৌ পরিবহন উপদেষ্টার সাথে বন পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান উপস্থিত ছিলেন।
কক্সবাজার মহেশখালী নৌ রোডে সিট্রাক চালুর  উদ্বোধনী অনুষ্ঠানে, বিশিষ্ট শিক্ষাবিদ, ডক্টর সলিমুল্লাহ খান, অতিরিক্ত জেলা প্রশাসক নিজাম উদ্দিন আহমেদ সহ বিআইডব্লিউটি এর ঊর্ধ্বতন কর্মকর্তা, নানা শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর