শিরোনাম :
কুতুবদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের ব্যবস্থা করুন: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ হাইসাওয়ার উদ্যোগে বদলে যাচ্ছে কক্সবাজারের উপকূলের মানুষের জীবন কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা

ইসলামী শ্রমনীতি ব্যতীত শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়-আব্দুল্লাহ আল ফারুক

নিউজ রুম / ১৭২ বার পড়ছে
আপলোড : রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

বিডি প্রতিবেদক চকরিয়া :
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার শহর শাখার প্রধান উপদেষ্টা, চকরিয়া-পেকুয়া আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক বলেন,
বিশ্বের বিভিন্ন বিপ্লব ও পরিবর্তনে শ্রমিকদের অবদান সবচেয়ে বেশি। শ্রমজীবী মানুষের অংশগ্রহণ ছাড়া একটি দেশ কখনো স্বনির্ভর হতে পারে না। শ্রমিকদের অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে ইসলামী শ্রমনীতির কোনো বিকল্প নেই।
১ মে (বৃহস্পতিবার) শ্রমিক কল্যাণ ফেডারেশন চকরিয়া উপজেলা ও পৌরসভার যৌথ উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক শ্রমিক দিবসের র্যালি পরবর্তী সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন ।
সকাল ৯টায় চকরিয়া জনতা শপিং সেন্টার চত্বর থেকে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসটার্মিনালে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় । র্যালিতে আরো উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলার প্রধান উপদেষ্টা মাওলানা আবুল বশর, পৌরসভার প্রধান উপদেষ্টা আরিফুল কবির, পৌর উপদেষ্টা মাওলানা কুতুবউদ্দিন হেলালী, উপজেলার উপদেষ্টা মাষ্টার মোহাম্মদ হোছাইন, মাওলানা সিরাজুল ইসলাম। উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি শরিফুল আমিনের সভাপতিত্বে পৌর সভাপতি আরিফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে উপজেলা সাধারণ সম্পাদক এইচ এম রুহুল কাদের, পৌর সাধারণ সম্পাদক মোহাম্মদ জুনায়েদসহ উপজেলা-পৌর শাখার বিভিন্ন স্তরের শ্রমিক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর