শিরোনাম :
জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

নিউজ রুম / ১৭ বার পড়ছে
আপলোড : শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

সাঈদ মুহাম্মদ আনোয়ার  :

নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা, আত্মবিশ্বাস বাড়ানো এবং বাল্যবিবাহ প্রতিরোধে সক্ষম করে তুলতে কক্সবাজারের উখিয়ায় কিশোরীদের মার্শাল আর্ট প্রশিক্ষণ শুরু হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের চাইল্ড সেফটি নেট প্রকল্পের (সিএসএনপি) উদ্যোগে বৃহস্পতিবার রফিক জাহান মাহমুদ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার। তিনি বলেন, ‘মেয়েদের জন্য মার্শাল আর্ট প্রশিক্ষণের ব্যবস্থা করায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশকে ধন্যবাদ। এটি সময়োপযোগী উদ্যোগ। এর মাধ্যমে মেয়েরা ইভটিজিং, শারীরিক নির্যাতন ও অপহরণ থেকে নিজেদের রক্ষা করতে সক্ষম হবে।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোর্শেদ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কক্সবাজার এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার রোনাল্ড প্রবীর চিসিক, সমন্বিত জীবিকা বিভাগের কারিগরি কর্মসূচি ব্যবস্থাপক মোহাম্মদ রুহুল আমিন, চাইল্ড সেফটি নেট প্রকল্পের (সিএসএনপি) প্রকল্প ব্যবস্থাপক সাগর ডি’ কস্তা, উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, সদস্য সচিব ফারুক আহমেদ, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিশেষজ্ঞ বেনজিন চাকমা এবং কারিগরি সমন্বয়কারী শাহনাজ পারভীন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কিশোরীদের আত্মরক্ষার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি এ ধরনের প্রশিক্ষণ তাঁদের আত্মবিশ্বাসী করে তুলতে ভূমিকা রাখবে। একই সঙ্গে বাল্যবিবাহ প্রতিরোধে নিজেদের অধিকার ও নিরাপত্তা বিষয়ে সচেতন হওয়ার সুযোগ তৈরি হবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে একটি চারা গাছ রোপণ করেন ইউএনও পান্না আক্তার। পরে কারিগরি প্রশিক্ষণ গ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। একই সময়ে হিজলিয়া একেসি উচ্চ বিদ্যালয়ের পুরো সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

কিশোরীদের আত্মরক্ষার দক্ষতা অর্জনের পাশাপাশি আত্মবিশ্বাসী করে তোলার লক্ষ্যেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে বলে আয়োজকেরা জানান।


আরো বিভিন্ন বিভাগের খবর