শিরোনাম :
তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ উপহার উখিয়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা পেকুয়ায় মানবিক সহায়তাঃ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এক হাজার পরিবারে খাদ্য বিতরণ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১৫টি স্থানীয় সিবিওদের মাঝে ১৮, ৯১,৩০৮ টাকার অনুদানের চেক বিতরণ

রামুতে হাতির আক্রমণে শিশু নিহত

নিউজ রুম / ৯০ বার পড়ছে
আপলোড : রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

সোয়েব সাঈদ :

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ে বন্য হাতির আক্রমণে দেড় বছরের শিশু নিহত হয়েছে। এ ঘটনায় দশ বছরের আরও এক শিশু আহত হয়েছে।
১৭ জুন, মঙ্গলবার দিবাগত রাত ১ টায় উপজেলার ঈদগড় ইউনিয়নের পাহাড়ি এলাকা মইত্তাতলী নামক এলাকায় এ ঘটনা ঘটে।
বন বিভাগের ঈদগড় রেঞ্জ কর্মকর্তা তৌকির হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ঈদগড়  ইউনিয়ন পরিষদ সদস্য জসিম উদ্দিন জানিয়েছেন, রাতে ওই এলাকার আমির হামজার বসত বাড়িতে বন্য হাতি হামলা চালায়। হাতির আক্রমণে পরিবারের সদস্যরা প্রাণভয়ে পালিয়ে যেতে ছোটাছুটি শুরু করে। একপর্যায়ে আমির হামজার দের বছরের শিশু আবদুর রহমান প্রকাশ সাদ মনি ও মেয়ে বিলকিস আকতার (১০) হাতির আক্রমণে গুরুতর আহত হয়।
স্থানীয়রা হাতি তাড়িয়ে দিয়ে আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।
সেখানে আবদুর রহমানের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে সেখানে নেয়ার পথে বুধবার ভোরে মারা যায় শিশু আবদুর রহমান।


আরো বিভিন্ন বিভাগের খবর