শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

রামুতে পাহাড় কাটার সময় মাটি ধ্বসে সিরাজুল হক নামে এক শ্রমিকের মৃত্যু

নিউজ রুম / ১২৭ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক রামু :

কক্সবাজারের রামুতে পাহাড় কাটার সময় মাটি ধ্বসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিক সিরাজুল হক প্রকাশ গুরাইয়া (২৮) রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের চাইল্যাতলী এলাকার মো. কালুর ছেলে।

আজ বুধবার (১৮ জুন) সকালে দক্ষিণ মিঠাছড়ি জনুমাতবর পাড়া ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

রামু থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ফরিদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন- পাহাড় কাটার সময় মাটি ধ্বসে পড়লে মাটি কাটায় জড়িত আবদুল হক মাটি চাপা পড়েন। সকাল ৯ টার দিকে মাটি সরিয়ে তার মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন- ওই এলাকার বন বিভাগের হেডম্যান ছৈয়দ নুরের ছেলে নজরুল ইসলাম নিজস্ব ডাম্পার দিয়ে সম্প্রতি পাহাড় কেটে মাটি পাচার করে আসছিলেন। বুধবার ভোরে মাটি কাটার সময় নজরুলের নিয়োগকৃত শ্রমিক আবদুল হক প্রাণ হারিয়েছেন।


আরো বিভিন্ন বিভাগের খবর