শিরোনাম :
কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে

মহেশখালীতে যৌথ অভিযানে অস্ত্র, গুলি ও ধারালো দা সহ এক দূর্বৃত্তকে আটক করেছে কোস্টগার্ড ও পুলিশ

নিউজ রুম / ১০৪ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:২১ অপরাহ্ন

রুমি শংকর :

কক্সবাজারের মহেশখালীতে যৌথ অভিযানে অস্ত্র, গুলি ও ধারালো দা সহ এক দূর্বৃত্তকে আটক করেছে কোস্টগার্ড ও পুলিশ।
বৃহস্পতিবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, কোস্টগার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।
আটক আবু বক্কর সিদ্দিক (৩৭) মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মিয়াজী পাড়ার বাসিন্দা।
লে. কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, বৃহস্পতিবার ভোর রাতে মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের মিয়াজী পাড়ায় জনৈক ব্যক্তির বসত ঘরে অপরাধ সংঘটনের উদ্দেশ্যে কতিপয় লোকজন সশস্ত্র অবস্থায় অবস্থান করার খবর পায় পুলিশ। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সন্দেহজনক বসত ঘরটি ঘিরে ফেলে। এতে পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে ২/৩ জন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে ১ জনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়।
“ পরে আটক ব্যক্তির বসত ঘরটি তল্লাশী করে পাওয়া যায় দেশিয় তৈরী ৩ টি বন্দুক, ৭ টি গুলি, ১ টি চাইনিজ কুড়াল, ৪ টি রামদা ও  ১ টি ব্রাস নাকল। “
কোস্টগার্ডের গণমাধ্যম কর্মকর্তা বলেন, “ আটক ব্যক্তি একজন চিহ্নিত দূর্বত্ত। অস্ত্র ও ডাকাতিসহ নানা অভিযোগে তার বিরুদ্ধে মহেশখালী থানায় একাধিক মামলা রয়েছে। “
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মহেশখালী থানায় মামলা করা হয়েছে বলে জানান লে. কমান্ডার হারুন-অর-রশীদ।


আরো বিভিন্ন বিভাগের খবর