শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

চ্যানেল আই এর বান্দরবান প্রতিনিধির পিতার ইন্তেকাল

নিউজ রুম / ১৩২ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

চ্যানেল আই এর বান্দরবান প্রতিনিধি সাংবাদিক মো. ইসমাইল হাসানের পিতা বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হাসান উল্লাহ আজ মঙ্গলবার
বিকেল সাড়ে পাঁচটায় বান্দরবানের আলীকদমের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন, (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। র্মৃত্যুকালে
তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন । মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ৬ মেয়ে, নাতি-নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
আগামী কাল বুধবার সকাল ১১ টায় বান্দরবানের আলীকদম কেন্দ্রীয় জামে মসজিদ চত্বরে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে সাংবাদিক মো. ইসমাইল হাসান জানিয়েছেন।
সাংবাদিক ইসমাইল হাসানের পিতার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন চ্যানেল আই এর চট্রগ্রাম বিভাগীয় প্রধান চৌধুরী ফরিদ,কক্সবাজারস্থ স্টাফ রির্পোটার সরওয়ার আজম মানিক,রাঙ্গামাটি প্রতিনিধি মনসুর আহমদ সহ চ্যানেল আই এর সারা দেশের প্রতিনিধি ও স্টাফ রির্পোটাররা।


আরো বিভিন্ন বিভাগের খবর