শিরোনাম :
তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ উপহার উখিয়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা পেকুয়ায় মানবিক সহায়তাঃ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এক হাজার পরিবারে খাদ্য বিতরণ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১৫টি স্থানীয় সিবিওদের মাঝে ১৮, ৯১,৩০৮ টাকার অনুদানের চেক বিতরণ

সাংবাদিক ইসমাইল হাসানের পিতার ইন্তেকালে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের শোক

নিউজ রুম / ৯৫ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

প্রেস বিজ্ঞপ্তিঃ

চ্যানেল আই বান্দরবানস্থ স্টাফ রিপোর্টার, বান্দরবান সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক, আলীকদম নিবাসী ইসমাইল হাসানের শ্রদ্ধেয় পিতা মোহাম্মদ হাসান উল্লাহ (৯২) ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ (২৪জুন) বিকেলে আলীকদমস্থ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগ সহ মরণব্যাধি ক্যানসারে ভুগছিলেন। ২৫ জুন সকাল ১১ টায় আলীকদম কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

এদিকে সাংবাদিক ইসমাইল হাসানের পিতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, সহ- সভাপতি এম আর মাহবুব, সাধারণ সম্পাদক এস এম জাফর, যুগ্ম সম্পাদক ছৈয়দ আলম, কোষাধ্যক্ষ ইকরাম চৌধুরী টিপু, সাংগঠনিক সম্পাদক শাহেদ মিজান, প্রচার ও প্রকাশনা সম্পাদক বেদারুল আলম, নির্বাহী কমিটির সদস্য শামসুল হক শারেক, জসিম উদ্দিন সিদ্দিকী প্রমূখ।

বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ – মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।


আরো বিভিন্ন বিভাগের খবর