শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

চকরিয়ায় বন্যহাতির আক্রমণে গৃহবধূর মৃত্যু

নিউজ রুম / ১৫৭ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

জিয়াউল হক জিয়া :

কক্সবাজারের চকরিয়ায় বন্যহাতির আক্রমণে ইসমত আরা বেগম (৩৫) নামে এক গৃহবধুর মৃত্যূ।
সোমবার (২৩ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউপির ৯নং ওয়ার্ডের ছাইরাখালী এলাকায় এর্দূঘটনা ঘটেছে।
নিহত-ইসমত আরা বেগম (৩৫) ওই এলাকার মো. আলমগীরের স্ত্রী।
স্থানীয়দের বরাত দিয়ে ওয়ার্ড মেম্বার মহি উদ্দিন  জানান, রাত সাড়ে ৯ টার দিকে একদল বন্যহাতির পাল,হাতি শাবকসহ এলাকায় ডুকে পড়ে।এসময় তাদের বসত ঘরের পালিত কুকুর হাতি শাবককে দেখে ঘেউ-ঘেউ করলে,হাতি রেগে-বেগে ঘরের ছাউনি টেনে-হেচঁড়ে নামিয়ে ঘরে ঢুকে গর্ভবতী হৃহবধু ইসমত আরাকে শুঁড় দিয়ে আছড়ে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। তবে নিহতের চার শিশু মায়ের সাথে থাকার পরও কারো ক্ষতি করেনি।এসময় নিহতের স্বামী স্থানীয় বাজারে ছিল।
তিনি আরো বলেন-বনের ভিতরে হাতির খাবারের সংকট থাকায়,নিরুপায় হয়ে হাতি লোকালয়ে ঢুকে পড়লে কোন না কোন ভাবে প্রাণহানির মত ঘটনা ঘটে।
ফাঁশিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন বলেন, মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করি।নিহত নারী রিজার্ভ জায়গায় ঝুপড়ি ঘর করে বসবাস করেন। ওই এলাকাটা হাতির বিচরণ ক্ষেত্র। তার পর ও কিছু করার চেষ্টা করবো।


আরো বিভিন্ন বিভাগের খবর