শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

ডাকাতদলের এক সদস্যকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

নিউজ রুম / ১১৪ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক রামু :
কক্সবাজারের রামুতে আবদুল মন্নান (২৬) নামের ডাকাতদলের এক সদস্যকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে গ্রামবাসী।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের কম্বনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবদুল মন্নান একই এলাকার মছন আলীর ছেলে।
রামু থানার পরিদর্শক(তদন্ত) মোহাম্মদ ফরিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, সকালে স্থানীয় এক যুবতীকে বাড়িতে ঢুকে ডাকাত আবদুল মন্নান ধর্ষণের চেষ্টা চালায়। ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে ওই যুবতীকে ছুরিকাঘাত করে। যুবতীর শোর চিৎকার শুনে আশপাশের প্রতিবেশিরা জড়ো হন।
ফরিদ বলেন, “ এসময় পালিয়ে যাওয়ার চেষ্টাকালে আবদুল মন্নান স্থানীয় একটি পাহাড়ের ঝোপজঙ্গলে লুকিয়ে থাকে। পরে বিক্ষুদ্ধ গ্রামবাসী পাহাড়টি ঘেরাও করে তার খোঁজ নিতে থাকে। পরে তার সন্ধান পেলে গণপিটুনি ও কুপিয়ে হত্যা করে। “
খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পরিদর্শক মোহাম্মদ ফরিদ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে খুন, ডাকাতি, অপহরণের অভিযোগে একাধিক মামলা রয়েছে। তার বাবা ও আরও তিনভাইও ডাকাতিতে জড়িত।
স্থানীয় খুনিয়াপালং ইউনিয়ন বিএনপির সভাপতি এসএম ফরিদ বলেন, মছন আলী ও তার ছেলেদের একটি সশস্ত্র ডাকাত বাহিনী রয়েছে। তারা দীর্ঘদিন ধরে সড়ক ও বাড়ি-গরু ডাকাতি করে আসছে। স্থানীয় গ্রামবাসী তাদের অত্যাচারে অতিষ্ঠ।
গত শুক্রবার স্থানীয় গ্রামবাসী ডাকাত মছন বাহিনীর সদস্যদের গ্রেপ্তারের দাবিতে কক্সবাজার-টেকনাফ মহাসড়ক তিন ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ বিক্ষোভের দুইদিনের মাথায় গণপিটুনিতে মারা যায় আবদুল মন্নান। dhd
কক্সবাজারের রামুতে আবদুল মন্নান (২৬) নামের ডাকাতদলের এক সদস্যকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে গ্রামবাসী।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের কম্বনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবদুল মন্নান একই এলাকার মছন আলীর ছেলে।
রামু থানার পরিদর্শক(তদন্ত) মোহাম্মদ ফরিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, সকালে স্থানীয় এক যুবতীকে বাড়িতে ঢুকে ডাকাত আবদুল মন্নান ধর্ষণের চেষ্টা চালায়। ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে ওই যুবতীকে ছুরিকাঘাত করে। যুবতীর শোর চিৎকার শুনে আশপাশের প্রতিবেশিরা জড়ো হন।
ফরিদ বলেন, “ এসময় পালিয়ে যাওয়ার চেষ্টাকালে আবদুল মন্নান স্থানীয় একটি পাহাড়ের ঝোপজঙ্গলে লুকিয়ে থাকে। পরে বিক্ষুদ্ধ গ্রামবাসী পাহাড়টি ঘেরাও করে তার খোঁজ নিতে থাকে। পরে তার সন্ধান পেলে গণপিটুনি ও কুপিয়ে হত্যা করে। “
খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পরিদর্শক মোহাম্মদ ফরিদ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে খুন, ডাকাতি, অপহরণের অভিযোগে একাধিক মামলা রয়েছে। তার বাবা ও আরও তিনভাইও ডাকাতিতে জড়িত।
স্থানীয় খুনিয়াপালং ইউনিয়ন বিএনপির সভাপতি এসএম ফরিদ বলেন, মছন আলী ও তার ছেলেদের একটি সশস্ত্র ডাকাত বাহিনী রয়েছে। তারা দীর্ঘদিন ধরে সড়ক ও বাড়ি-গরু ডাকাতি করে আসছে। স্থানীয় গ্রামবাসী তাদের অত্যাচারে অতিষ্ঠ।
গত শুক্রবার স্থানীয় গ্রামবাসী ডাকাত মছন বাহিনীর সদস্যদের গ্রেপ্তারের দাবিতে কক্সবাজার-টেকনাফ মহাসড়ক তিন ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ বিক্ষোভের দুইদিনের মাথায় গণপিটুনিতে মারা যায় আবদুল মন্নান।

আরো বিভিন্ন বিভাগের খবর