শিরোনাম :
ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি

কোন দুর্বৃত্ত যদি কোন ধর্মীয় উপাসনালয়ের ক্ষতি করে বা ধর্মানুভূতিতে আঘাত হানে—রাষ্ট্র তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে =

নিউজ রুম / ৮৬ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
কোন দুর্বৃত্ত যদি কোন ধর্মীয় উপাসনালয়ের ক্ষতি করে বা ধর্মানুভূতিতে আঘাত হানে—রাষ্ট্র তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বলেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
আজ বুধবার বেলা ১২টার দিকে কক্সবাজার শহরের কৃষ্ণানন্দধাম মন্দিরে ‘মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের’ ষষ্ঠ পর্যায়ের কেন্দ্র পরিদর্শনে গিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, সততা, ন্যায়নিষ্ঠা ও ভালোবাসা—এই মূল্যবোধ সমাজে ছড়িয়ে দিতে হবে। এই দেশ সব ধর্মের মানুষের, উন্নয়নেও সকলের অবদান দরকার।
এর আগে বেলা ১১টার দিকে উপদেষ্টা মন্দিরে পৌঁছালে তাকে বরণ করে নেওয়া হয় উলুধ্বনি, শঙ্খধ্বনি ও ফুল ছিটিয়ে। তিনি মন্দিরের শিক্ষা কার্যক্রম ঘুরে দেখেন এবং শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার ট্রাস্টি পরিমল কান্তি শীল, ট্রাস্টের সহকারী পরিচালক রনজিত বাড়ৈ, কৃষ্ণানন্দধাম পরিচালনা কমিটির সভাপতি দুলাল চন্দ্র দে প্রমুখ।
এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষ্ণানন্দধাম পরিচালনা কমিটি ও সনাতন ধর্মের নেতৃবৃন্দসহ শিক্ষাকেন্দ্রের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর